1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের পথে ডিএমপি: নতুন অভিযান শুরু - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের পথে ডিএমপি: নতুন অভিযান শুরু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পঠিত
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের পথে ডিএমপি: নতুন অভিযান শুরু
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করা হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে বক্তব্য দেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন, আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাস’ এবং সুব্রত বাইনের মতো অপরাধীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ।”

তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দীর্ঘ সময় কারাগারে থাকার পরও এই অপরাধীরা নিজেদের সংশোধন করেনি। মুক্তির পর তারা চাঁদাবাজি ও গ্যাং কার্যক্রম এমনভাবে চালিয়ে যাচ্ছে যেন কিছুই পরিবর্তন হয়নি।”

ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএন মো. নজরুল ইসলাম বলেন, “জামিনে মুক্তি পাওয়ার পর শীর্ষ অপরাধীদের বিভিন্ন তৎপরতা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করেছি। তাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রস্তুত করছি এবং শিগগিরই তাদের জামিন বাতিলের জন্য আবেদন জানাবো।”

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তত কয়েকজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পায়। তাদের বেশিরভাগই দেড় দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..