1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্কুল ভর্তিতে বাতিল হলো মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

স্কুল ভর্তিতে বাতিল হলো মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
নাতি-নাতনি কোটা

মাধ্যমিক পর্যায়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ কোটা বাতিল করা হয়েছে। আগামী বছর থেকে এ কোটায় তারা আর আবেদন বা ভর্তি করতে পারবে না। তবে মুক্তিযোদ্ধাদের সন্তানরা এই কোটার আওতায় ভর্তি হতে পারবে।

গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রকাশিত ভর্তি নীতিমালায় এ সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের যমজ ও সহোদর ভাই-বোনদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।

এর আগে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান না থাকলে নাতি-নাতনির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের নিয়ম ছিল। তবে নতুন নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্যই ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। যদি এই কোটায় প্রার্থী পাওয়া না যায়, তাহলে মেধাতালিকা থেকে ভর্তি করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখা-২ এর শিক্ষা কর্মকর্তা জি. এম. মোস্তাফিজুর রহমান জানান, সাধারণত ৬ থেকে ১৩ বছরের শিক্ষার্থীরা প্রাথমিকে ভর্তি হয়। এবার নাতি-নাতনিদের জন্য কোটা না থাকলেও তাদের পুত্র-কন্যাদের জন্য কোটা থাকবে। তবে এ বয়সে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানের সংখ্যা কম।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র পুত্র-কন্যার ক্ষেত্রে কোটায় আসন ফাঁকা থাকলে, মেধাতালিকা অনুযায়ী সাধারণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..