সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নির্বাচনের আগে ডিজিটাল যুদ্ধের প্রস্তুতিতে কাঁপছে দেশ!
অনলাইন ডেস্ক,
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি সতর্ক করেছেন, নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে নজিরবিহীন গুজব ও ভুয়া তথ্য।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “নির্বাচনের আগে দেশের সাইবার পরিসরে এক ধরনের অদৃশ্য যুদ্ধ শুরু হতে পারে। ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হবে।”
তিনি আরও জানান, এই বিপুল সাইবার হুমকি প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ খবর প্রকাশ করেছে “গণমাধ্যম”।