1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রোলস রয়েসের প্রথম বৈদ্যুতিক গাড়ি, দাম কী জানেন? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রোলস রয়েসের প্রথম বৈদ্যুতিক গাড়ি, দাম কী জানেন?

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার পঠিত
রোলস রয়েসের প্রথম বৈদ্যুতিক গাড়ি
this is a collected or created picture for Janatar Jagoron news.

বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রমশ নিজেদের বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার দৌড়ে শামিল হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো রোলস রয়েস। বিলাসবহুল এই ব্র্যান্ডটি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘স্পেক্টার’ উন্মোচন করেছে। তবে এই বৈদ্যুতিক গাড়ির দাম জানলে অনেকেরই চমকে ওঠা স্বাভাবিক। রোলস রয়েসের প্রথম বৈদ্যুতিক গাড়িটির মূল্য ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৫ কোটি ৪ লাখ টাকার সমান (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

রোলস রয়েস স্পেক্টারে রয়েছে দুটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর, যা মিলিতভাবে ৫৭৭ হর্সপাওয়ার এবং ৬৬৪ পাউন্ড-ফুট টর্ক উৎপন্ন করতে পারে। বড় আকৃতির ও ভারী গাড়িটি মাত্র ৪.৪ সেকেন্ডে ৬০ মাইল প্রতি ঘণ্টা গতিবেগ অর্জন করতে সক্ষম। ধীর গতিতে চালালে এটি প্রায় ২৬৬ মাইল পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। স্পেক্টারের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো একদম নিঃশব্দে চলার ক্ষমতা। অন্যান্য বৈদ্যুতিক গাড়ির ইঞ্জিনের শব্দ কম থাকলেও, অ্যাকসিলারেটর চাপলে শব্দ শোনা যায়। কিন্তু স্পেক্টারের ক্ষেত্রে এই শব্দ শুনতেই পাওয়া যায় না।

স্পেক্টারের স্টিয়ারিং এবং ব্রেক সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা খুব সংকীর্ণ স্থানে গাড়ি চালানো সহজ করে তোলে। ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও রিয়ার হুইল স্টিয়ারিং প্রযুক্তির সংযোজনের ফলে ১৮ ফুট দীর্ঘ এই গাড়িটি সহজেই চালানো সম্ভব। স্পর্শনির্ভর স্ক্রিনের ইনফোটেইনমেন্ট সিস্টেমে নেভিগেশন ও চার্জিং স্টেশন অনুসন্ধানের সুবিধা রয়েছে। অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সমর্থিত গাড়িটিতে ১৬টি স্পিকারের সাউন্ড সিস্টেমও যুক্ত করা হয়েছে।

সূত্র: দ্য ভার্জ, এনডিটিভি

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..