সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার পাঠানোর ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। গত ২১ ফেব্রুয়ারি, এক গভর্নরদের সভায় ট্রাম্প মন্তব্য করেন, “বাংলাদেশে এমন একটি ছোট অজ্ঞাত সংস্থা ২৯ মিলিয়ন ডলার পেয়েছে, যেটির সম্পর্কে কেউ আগে শোনেনি!” তিনি এই পরিমাণ অর্থের গন্তব্যকে “অবিশ্বাস্য” হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, “একটি ফার্ম যেখানে শুধু দুইজন কর্মী, তারা কীভাবে এত বিশাল অর্থ পেল? তারা নিশ্চিতভাবেই এখন খুব ধনী হতে চলেছে।”
এমনকি, ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেন, “তাদের ছবি খুব শিগগিরই বড় বিজনেস ম্যাগাজিনে ছাপা হবে।” ইউএসএইডের এই সহায়তা প্রাথমিকভাবে বাংলাদেশের রাজনৈতিক শক্তির বিকাশে খরচ হওয়ার কথা ছিল। তবে এই বিপুল পরিমাণ অর্থ কে বা কোন সংস্থা নিয়েছে, তা এখনও রহস্য হয়ে রয়ে গেছে।
এদিকে, বাংলাদেশের ‘রাজনৈতিক পরিমন্ডল শক্তিশালীকরণ’ প্রকল্পটি, যা ২০১৭ সাল থেকে শুরু হয়ে ২০২৪ সাল পর্যন্ত চলার কথা ছিল, বন্ধ হওয়ার পরও তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) তথ্য অনুযায়ী, ইউএসএআইডি এই প্রকল্পের সহায়তা বাতিল করেছে, তবে প্রকৃত লাভভোগী এবং সংশ্লিষ্ট সংস্থা সম্পর্কে কোনো তথ্য সরবরাহ করা হয়নি।
এই ঘটনাটি শুধু বাংলাদেশের রাজনীতিরই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তর আলোচনা সৃষ্টি করেছে।