1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফারুক খানের ফেসবুক স্ট্যাটাস: কারাগার থেকে কিভাবে সম্ভব? - Janatar Jagoron

ফারুক খানের ফেসবুক স্ট্যাটাস: কারাগার থেকে কিভাবে সম্ভব?

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পঠিত
ফারুক খানের ফেসবুক স্ট্যাটাস
this is a collected or created picture for Janatar Jagoron news.

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “শেখ হাসিনার আওয়ামী লীগ নয়, আমরা চাই বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ ফিরে আসুক।” উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর রাতে র‌্যাব তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি। প্রশ্ন উঠছে, কারাগারে থেকে কীভাবে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন?

ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, “অনেক চেষ্টার পর অনলাইনে আসতে পেরেছি। জেলের চার দেয়াল আমাদের আসল চেহারা চিনতে বাধ্য করে। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সব বলা সম্ভব নয়। এতটুকু বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু তার অযৌক্তিক সিদ্ধান্তের কারণেই আজ দলের এই অবস্থা। নেতৃত্ব পরিবর্তন ও সর্বস্তরে শুদ্ধি অভিযান ছাড়া দলের ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার আওয়ামী লীগ নয়, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

স্ট্যাটাসের পর অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না, ধারণা করা হচ্ছে এটি আবারও ডিজেবল করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের মুখপাত্র মো. জান্নাত উল ফরহাদ বলেন, “এটা মাত্র জানলাম। তবে বিস্তারিত জানি না।” তিনি আরও বলেন, “হয়তো তার কোনো স্বজন ফেসবুক অ্যাকাউন্টটি চালাচ্ছেন। কারাগারে ফারুক খানের মতো পরিচিত বন্দির কাছে মোবাইল ফোন বা ফেসবুক ব্যবহারের সুযোগ নেই।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..