1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শীতকালে মধু খাওয়ার উপকারিতা জানলে অবাক হবেন আপনিও - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম
ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শীতকালে মধু খাওয়ার উপকারিতা জানলে অবাক হবেন আপনিও

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পঠিত
মধু খাওয়ার উপকারিতা

দেশজুড়ে হিমেল বাতাসের প্রভাবে জেঁকে বসেছে শীত। এই রুক্ষ ও শুষ্ক মৌসুমে ঠান্ডার প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অনেকেই নিয়মিত মধু খাওয়ার অভ্যাস গড়ে তোলেন। তবে যাদের এখনো সেই অভ্যাস নেই, তাদের জন্য শীতের খাদ্যতালিকায় মধু রাখার প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরি।

মধুকে প্রকৃতির এক অনন্য মিষ্টি উপহার হিসেবে ধরা হয়। এতে প্রায় ৪৫টিরও বেশি খাদ্য উপাদান রয়েছে। প্রাকৃতিকভাবে নানা প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর হওয়ায় প্রাচীনকাল থেকেই মধু ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মধুতে থাকা গ্লুকোজ শরীরে তাৎক্ষণিক তাপ ও শক্তি জোগায়, যা শরীরকে কর্মক্ষম ও সুস্থ রাখতে সাহায্য করে। এটি ক্লান্তি দূর করতে কার্যকর ভূমিকা রাখে এবং রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। শ্বাসকষ্ট উপশমেও মধুর ভূমিকা উল্লেখযোগ্য।

মধু রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ভাইরাল উপাদান শীতকালে সর্দি, কাশি, ফ্লু ও গলাব্যথার মতো সমস্যায় প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে।

এছাড়া মধু ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। অনিদ্রা, হাঁপানি, ফুসফুসজনিত সমস্যা, অরুচি, বমিভাব ও বুকজ্বালার মতো উপসর্গ কমাতেও এটি কার্যকর। নিয়মিত মধু খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট কমে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

হালকা গরম পানির সঙ্গে মধু খেলে ত্বক হয় উজ্জ্বল ও পুষ্ট। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, যা শীতের শুষ্ক ত্বককে আর্দ্রতা জোগাতে সহায়তা করে।

সঠিক মাত্রায় মধু গ্রহণ হৃদ্‌যন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক মধু রক্তে পলিফেনল অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা বাড়ায়, যা হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মধুর সঙ্গে দারুচিনির গুঁড়া মিশিয়ে খেলে রক্তনালির সমস্যা কমে এবং রক্তের ক্ষতিকর কোলেস্টেরল প্রায় ১০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। নিয়মিত এই মিশ্রণ গ্রহণ করলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে।

শীতকালে শরীরে তাপ উৎপাদন কমে যায়। তবে নিয়মিত মধু খেলে শরীরে দ্রুত তাপ ও শক্তি তৈরি হয়। পাশাপাশি শীতে হজমশক্তি দুর্বল হয়ে পড়লেও মধু হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং পাকস্থলীর অম্লভাব কমাতে সাহায্য করে।

সব মিলিয়ে হজমশক্তি বাড়াতে, রোগ প্রতিরোধক্ষমতা জোরদার করতে ও সার্বিক সুস্বাস্থ্য বজায় রাখতে শীতকালে প্রতিদিন সকালের নাশতার পর এক চা-চামচ মধু খাওয়ার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..