1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ড. ইউনূস নিয়ে বিতর্কিত মন্তব্য: ঝালকাঠিতে বরখাস্ত উপজেলা কর্মী - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ড. ইউনূস নিয়ে বিতর্কিত মন্তব্য: ঝালকাঠিতে বরখাস্ত উপজেলা কর্মী

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত
ইউনূস নিয়ে বিতর্কিত মন্তব্য

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁটলিপিকার গোপনীয় সহকারী (সিএ) এস এম মনিরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। তিনি জানিয়েছেন, মনিরুজ্জামান অনলাইনে এমন মন্তব্য করেছেন, যা সরকারি কর্মচারীদের জন্য শোভন নয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ড. ইউনূস সম্পর্কে মনিরুজ্জামানের বিতর্কিত মন্তব্যের বিষয়টি নজরে আসার পর, গতকাল সোমবার ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ইউএনওকে নির্দেশ দেন তাঁকে সাময়িক বরখাস্ত করতে। নির্দেশের পর, সন্ধ্যায় ইউএনও কার্যালয় থেকে মনিরুজ্জামানের সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

এর আগের দিন, রোববার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে ফেসবুকে পোস্ট করার কারণে ওএসডি হন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম (ঊর্মি)। পরের দিন তাঁকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সঙ্গে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..