1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তাহাজ্জুদ নামাজ: গভীর রাতে রহমত পাওয়ার সেরা সুযোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

তাহাজ্জুদ নামাজ: গভীর রাতে রহমত পাওয়ার সেরা সুযোগ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
তাহাজ্জুদ নামাজ
this is a collected or created picture for Janatar Jagoron news.

মধ্যরাতে যখন চারপাশ নিস্তব্ধ থাকে আর মানুষ গভীর ঘুমে নিমগ্ন, তখন পূণ্যবান মানুষ জেগে ওঠে ইবাদত-বন্দেগিতে লিপ্ত হতে। এই সময় তাঁরা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত এই নামাজ পড়া যায়, তবে সুবহে সাদিকের পর তা আর পড়া বৈধ নয়। যদি মধ্যরাতে জেগে ওঠার সম্ভাবনা না থাকে, তাহলে এশার নামাজের পর এবং বিতরের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করা উচিত। যদিও রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজ আদায় করলে তা আরও বেশি ফজিলতপূর্ণ হয়।

তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে পারেন। রাতের শেষ ভাগে আল্লাহ নিজে তাঁর বান্দাদের দিকে আহ্বান জানান, তাদের ক্ষমাপ্রার্থনা ও প্রার্থনার জন্য।

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর কাছাকাছি আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে তার চাওয়া পূরণ করব? আর কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব?’ (বুখারি ও মুসলিম)।

আল্লাহ নিজে যখন বান্দাদের কাছে প্রার্থনা, চাওয়া ও ক্ষমার জন্য আহ্বান করেন, তখন বান্দার প্রার্থনা পূরণ হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকে। তাহাজ্জুদ নামাজ আল্লাহর নৈকট্য লাভ ও তাঁর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। দিনের অন্যান্য নামাজ প্রকাশ্যে আদায় করা হয়, যা সদকার মতো। আর তাহাজ্জুদের নামাজ গোপন ইবাদতের মতো, যা বান্দার আত্মার উন্নয়ন ঘটায়।

তাহাজ্জুদের অভ্যাস বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখে এবং শত্রুর ক্ষতি থেকে রক্ষা করে। এটি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত পালন করার সুযোগ প্রদান করে। রাতের নির্জন মুহূর্তে আল্লাহর দরবারে সিজদা করার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় এবং বান্দা তার প্রভুর বিশেষ রহমত ও বরকত লাভ করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..