1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গ্রীষ্মে পানিশূন্যতা বাড়ায় যে খাবারগুলো - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

গ্রীষ্মে পানিশূন্যতা বাড়ায় যে খাবারগুলো

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
গ্রীষ্মে পানিশূন্যতা

গরমে ডিহাইড্রেশন? জানুন খাবারে লুকানো সমস্যা ও সমাধান!
অনলাইন ডেস্ক

গ্রীষ্মের তীব্র তাপদাহে জনজীবন উদ্বিগ্ন। তাপমাত্রা ক্রমশ বাড়ছে, আর তার সঙ্গে শরীরে পানির ঘাটতি দেখা দিচ্ছে। শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি নিঃসৃত হওয়ায় ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা এসময় নিজেকে হাইড্রেটেড রাখার গুরুত্ব বারবার উল্লেখ করেন।

তবে আমরা অনেকেই জানি না, শুধু পানি পান করলেই হবে না, আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসও হাইড্রেশনে বড় ভূমিকা রাখে। গরমের দিনে কিছু খাবার শরীরের পানিশূন্যতা বাড়িয়ে দেয়। তাই গরমে এ ধরনের খাবার পরিহার করাই উত্তম। চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো—

লবণযুক্ত খাবার
লবণ উচ্চমাত্রায় সোডিয়াম সরবরাহ করে, যা কোষ থেকে পানিকে বাইরে টেনে আনে। কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয়, যার ফলে শরীর থেকে আরও বেশি পানি ক্ষয় হয়।

প্রসেসড মাংসজাত খাবার
সসেজ, হটডগের মতো প্রক্রিয়াজাত মাংসে থাকে প্রচুর প্রিজারভেটিভ ও লবণ। এতে পানি কম থাকে, ফলে শরীরের ডিহাইড্রেশন বাড়ে।

ক্যাফেইন সমৃদ্ধ পানীয়
আইসড কফি কিংবা এনার্জি ড্রিংক শরীরকে সতেজ মনে করলেও, ক্যাফেইন মূত্রবর্ধক হিসেবে কাজ করে। এটি প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে শরীর থেকে জল বের করে দেয়, ফলে ডিহাইড্রেশন হয়।

আচার
গরমে আচার খেতে যেমন ভালো লাগে, তেমনই এতে লবণের পরিমাণ অত্যধিক থাকে। বেশি আচার খাওয়া শরীরের সোডিয়াম ভারসাম্য নষ্ট করে ও পানিশূন্যতা বাড়ায়।

উচ্চ প্রোটিন জাতীয় খাবার
প্রাণিজ প্রোটিন বেশি খেলে কিডনির ওপর চাপ পড়ে এবং প্রোটিনের বিপাকে শরীরের পানি ক্ষয় হয়। ফলে প্রয়োজনের তুলনায় যথেষ্ট পানি না গেলে ডিহাইড্রেশন দেখা দেয়।

গরমের মরশুমে শুধুমাত্র পানি খাওয়ায় মনোযোগ না দিয়ে খাদ্যাভ্যাসেও সচেতন থাকা জরুরি, কারণ এগুলোই গরমে শরীরকে স্বাস্থ্যবান ও জলপূর্ণ রাখতে সহায়তা করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..