1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রমজানে ফিট থাকতে ব্যায়াম কখন করবেন? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

রমজানে ফিট থাকতে ব্যায়াম কখন করবেন?

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২২ বার পঠিত
ব্যায়াম

রমজান এলে শুধু খাবারের তালিকা নয়, বদলে যায় আমাদের জীবনযাত্রাও। সেহেরির পর সামান্য ঘুম, অফিস বা কাজের ব্যস্ততা, ইফতারের প্রস্তুতি, নামাজের পর বিশ্রাম—এই ব্যস্ততার মাঝে ব্যায়ামের জায়গা কোথায়? অথচ স্বাস্থ্যসচেতন অনেকেই এই মাসকে ফিটনেস বুস্ট হিসেবে কাজে লাগান।

গবেষণায় বলা হয়, টানা ৩০ দিন নিষ্ক্রিয় থাকলে শরীরের কর্মক্ষমতা কমে যায়। তাই রোজার মধ্যেও ব্যায়াম করা জরুরি। কিন্তু প্রশ্ন হলো, কখন করবেন—ইফতারের আগে, পরে, নাকি সেহেরির আগে?

বিশেষজ্ঞরা বলছেন, ইফতারের ঠিক আগের সময়টা হতে পারে সবচেয়ে কার্যকর। এ সময় শরীরের শক্তি কমে এলেও হালকা ব্যায়ামে জমে থাকা চর্বি ঝরানোর ভালো সুযোগ থাকে। তবে দুপুরের প্রচণ্ড গরমে শরীরচর্চা না করাই ভালো।

আরেকটি চমৎকার সময় হতে পারে ইফতারের পর। তবে ভরা পেটে ব্যায়াম নয়, বরং ইফতারের তিন ঘণ্টা পর ব্যায়াম করুন। এতে শরীর বেশ কিছুটা রিল্যাক্স থাকবে এবং ঘাম ঝরিয়ে ক্যালরি বার্ন করা সহজ হবে।

রমজানে জীবনযাত্রা বদলে যায়, তাই ব্যায়ামের সময় ঠিক করাটাও জরুরি। পানি, পুষ্টিকর খাবার আর নিয়মিত ব্যায়াম আপনাকে ফিট রাখবে, সুস্থ রাখবে। এবার রোজায় শরীরটাকেও একটু ভালোবাসুন!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..