1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কালো জিরা: ওজন কমানো থেকে চুলের যত্ন—জানুন এর অসংখ্য গুণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

কালো জিরা: ওজন কমানো থেকে চুলের যত্ন—জানুন এর অসংখ্য গুণ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পঠিত
কালো জিরা

সাদিকা জাহান

কালো জিরা এক অসাধারণ ভেষজ উপাদান, যা শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ায় না, বরং বহুমুখী ওষুধি গুণেও সমৃদ্ধ। এর ব্যবহার শুধু ফোড়নে সীমাবদ্ধ নয়, বরং এটি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।

কালো জিরায় বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্টস কোষের ক্ষতি প্রতিরোধ করে। এটি সর্দি-কাশি, জ্বর ও সংক্রমণ রোধে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বদহজম, গ্যাস, পেট ফাঁপা ও অম্বলজনিত সমস্যার কার্যকর সমাধানও দিতে পারে কালো জিরা।

এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রদাহ কমায়, যা আর্থরাইটিসসহ নানা ব্যথা-বেদনায় উপকার এনে দেয়। মেটাবলিজম বাড়িয়ে ক্ষুধার পরিমাণ কমাতে সাহায্য করে, ফলে ওজন কমানো সহজ হয়। অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে এটি ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখতে ভূমিকা রাখে।

রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে কালো জিরা বেশ কার্যকর, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষভাবে উপকারী। পাশাপাশি, এটি চুলের গোড়া মজবুত করে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং অতিরিক্ত চুল পড়া রোধে সহায়ক।

এছাড়া, রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করতেও সাহায্য করে কালো জিরা। এক গ্লাস পানিতে এক চামচ কালো জিরা দিয়ে ৫-১০ মিনিট ফুটিয়ে নিয়ে সকালে খালি পেটে পান করলে এর উপকারিতা আরও বেশি পাওয়া যায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..