1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিয়ের জন্য আপনি কতটা প্রস্তুত? জানুন এই ৮ প্রশ্নে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

বিয়ের জন্য আপনি কতটা প্রস্তুত? জানুন এই ৮ প্রশ্নে

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৪০ বার পঠিত
বিয়ের জন্য
this is a collected or created picture for Janatar Jagoron news.

একটি বয়সে পৌঁছানোর পর বিয়ে না করা পর্যন্ত প্রায় প্রতিটি মানুষের মুখে একই প্রশ্ন আসে—‘বিয়ে কবে করছ?’ আপনি সেলিব্রিটি হন বা সাধারণ মানুষ, এই প্রশ্নটি একে অপরকে শুনতে হয়। বিয়ে মানে তো জীবনের এক নতুন অধ্যায়। কিন্তু এই অধ্যায় শুরু করার জন্য শুধু ‘বয়স’ হওয়া যথেষ্ট নয়, তার সাথে সাথে ব্যক্তিগতভাবে এবং মানসিকভাবে নিজেকে পুরোপুরি প্রস্তুত করা প্রয়োজন।
ধরি, আপনার বয়স হয়ে গেছে বিয়ে করার। পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে, আর্থিক অবস্থা এখন ভালো। তবে, আপনি কি বিয়ের জন্য সত্যিই প্রস্তুত? নিজেকে যাচাই করে নিন এই আটটি প্রশ্নের মাধ্যমে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে চারটি উত্তর। ‘ক’ উত্তরের জন্য ৫ নম্বর, ‘খ’ উত্তরের জন্য ৪ নম্বর, ‘গ’ উত্তরের জন্য ৩ নম্বর এবং ‘ঘ’ উত্তরের জন্য ২। শেষে আপনার মোট স্কোর দেখে জানুন আপনি কতটা প্রস্তুত।

১. আপনার কাছে বিয়ের ধারণা কী?
ক. যেকোনো পরিস্থিতিতেই একে অপরের পাশে থাকা প্রতিশ্রুতি
খ. জীবনের প্রয়োজন মেটানোর জন্য একজন সঙ্গী
গ. অত্যন্ত রোমান্টিক কিছু
ঘ. জীবনের বাড়তি জটিলতা

২. যখন আপনার কাছের মানুষের সঙ্গে মতের অমিল হয়, আপনি কী করেন?
ক. ঠান্ডা মাথায় বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেন
খ. রেগে গিয়ে চিৎকার-চেঁচামেচি করেন
গ. কখনো না কখনো বিষয়টি নিয়ে খোঁচা মারেন
ঘ. ওই মানুষটিকে এড়িয়ে চলেন

৩. যাদের সঙ্গে আপনি বেড়ে ওঠেননি, তাদের সঙ্গে একসঙ্গে থাকতে কেমন লাগে?
ক. দারুণ
খ. ভালো
গ. মোটামুটি
ঘ. খুব কষ্টকর

৪. বিয়ের পর অর্থনৈতিক বিষয়গুলো কীভাবে সঠিকভাবে সামলানো উচিত?
ক. যেকোনো অবস্থাতেই সম্মিলিতভাবে অর্থ ব্যবস্থাপনা করা উচিত
খ. যাঁর রোজগার বেশি, তাঁরই বেশি দায়িত্ব হওয়া উচিত
গ. পরিস্থিতি অনুযায়ী, কে কোন খরচ করবে তা সিদ্ধান্ত নেওয়া উচিত
ঘ. নিজেদের আলাদা আলাদা খরচে চলা উচিত

৫. সংসারের কাজের ব্যাপারে আপনার ভাবনা কী?
ক. দুজনে মিলে সব কাজ করবেন
খ. কোনো সমস্যা হবে না, কর্মচারী রেখে কাজ গুছিয়ে নেওয়া যাবে
গ. যার সঙ্গে বিয়ে হবে, সে এগুলো দেখবে
ঘ. বাজার করা বা রান্না করার মতো কাজ আপনার জন্য নয়

৬. পারিবারিক সিদ্ধান্ত নেয়ার সময়ে আপনি কীভাবে এগোন?
ক. সবার মতামত নেন এবং তাদের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেন
খ. সবার কথা শোনেন, তবে একজনের মতামতকে বেশি গুরুত্ব দেন
গ. নিজে যা সঠিক মনে করেন, সেটাই করেন
ঘ. এসব নিয়ে আপনি মোটেই মাথা ঘামান না

৭. ভবিষ্যতে যখন অবসর পাওয়া যাবে, তখন কীভাবে সময় কাটাতে চান?
ক. জীবনসঙ্গীর সঙ্গে
খ. পরিবারের অন্য সদস্যদের সঙ্গে
গ. বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে
ঘ. একা, নিজের মতো করে

৮. ‘শ্বশুরবাড়ি’ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী?
ক. পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে
খ. সেখানে আপনাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে
গ. সবাই আপনাকে খুব ভালোবাসবে
ঘ. সেখানে সবসময় খিটমিটি লেগে থাকবে

ফলাফল:
আপনার মোট স্কোর যদি ৩১ থেকে ৪০ এর মধ্যে হয়, তাহলে আপনি বিয়ের জন্য প্রস্তুত।
যদি স্কোর হয় ২৬-৩০ এর মধ্যে, তবে আপনার কিছুটা প্রস্তুতি রয়েছে, তবে ভাবনাগুলো আরও পরিষ্কার হলে বিয়ের পরের জীবন আরও সহজ হতে পারে।
স্কোর যদি ২১ থেকে ২৫ এর মধ্যে হয়, তাহলে আপনি হয়তো বিয়ে করতে চাচ্ছেন, তবে এখনও পুরোপুরি প্রস্তুত নন। জীবনের প্রতি আরও বাস্তব দৃষ্টিভঙ্গি নেওয়া প্রয়োজন।
যদি স্কোর হয় ২০ এর নিচে, তাহলে আপনি হয়তো এখনো প্রস্তুত নন, তবে আপনার বিয়ে করার সময় হয়নি এমনটি বলা সম্ভব নয়। এখন সময় নিজের আত্মোন্নয়নে আরও মনোযোগ দেওয়ার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..