1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রাক্তনকে বারবার কেন মনে পড়ে? জেনে নিন কারণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

প্রাক্তনকে বারবার কেন মনে পড়ে? জেনে নিন কারণ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার পঠিত
প্রাক্তনকে বারবার কেন মনে পড়ে

ভুলতে চাইলেও কেন মন ফিরে যায় প্রাক্তনের কাছে?
অনলাইন ডেস্ক

প্রাক্তনের স্মৃতি হঠাৎ মনে পড়া আসলে অস্বাভাবিক কিছু নয়। এর পেছনে রয়েছে জটিল মানসিক ও আবেগঘন কিছু ব্যাখ্যা। পুরোনো অভ্যাস, অতীতের মায়া, অসম্পূর্ণতার খচখচানি কিংবা বর্তমানের শূন্যতাই মাঝে মাঝে প্রাক্তনের ছায়াকে ডেকে আনে। কারণ, আমাদের মস্তিষ্ক চেনে যে পথ, তাকে আঁকড়েই থাকতে চায়। তাই পুরোনো সম্পর্কের স্মৃতি সহজে হাল ছাড়ে না।

তবে জীবনে প্রেম যেমন নিখাদ সত্য, বিচ্ছেদও ততটাই বাস্তব। কিন্তু যন্ত্রণাহীন মেনে নেওয়া সহজ নয়। চারপাশ ভরে থাকলেও, মনের এক কোণে প্রাক্তনের ছবিই ঘোরে। এতে অপরাধ নেই, বরং রয়েছে কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ। গণমাধ্যম জানাচ্ছে—

১. অভ্যেস আমাদের চালিত করে। পরিচিত ছকে চলা জীবন বদলে গেলে, মন তা মানতে চায় না। যে মানুষটি ‘গতকাল’ ছিল, আজ সে নেই— এটা মেনে নেওয়াই সবচেয়ে বড় যুদ্ধ। তখনই স্মৃতিরা এসে ভিড় করে।

২. প্রেমে থাকে আনন্দদায়ী রসায়ন। ভালোবাসার সময় শরীর নিঃসরণ করে আনন্দ-উদ্দীপক হরমোন। বিচ্ছেদের পর সেই রাসায়নিক না থাকায় মস্তিষ্ক খোঁজে সেই পুরোনো সুখের অনুভবকে।

৩. অনেক সময়ই বিচ্ছেদ হয় প্রশ্ন রেখে। কথা না বলা অনেক অনুভূতি জমা থাকে ভেতরে। তখন প্রশ্ন জাগে— “আমার দোষটা কোথায়?” উত্তর না মেলাতেই প্রাক্তন ফিরে আসে স্মৃতির কোলাজে।

৪. অভ্যেসগুলোও হারিয়ে যায় তার সঙ্গে। একসঙ্গে সিনেমা দেখা, কফি খাওয়া কিংবা নির্দিষ্ট রেস্তোরাঁয় যাওয়া— সব কিছুতেই তার ছায়া লেগে থাকে। ফলে একা করলেই ফিরে আসে ফেলে আসা মুহূর্তগুলো।

৫. যদি সঙ্গীর উপর পুরোপুরি নির্ভর করতেন, তবে বিচ্ছেদে মনের ভিতটাই ভেঙে পড়ে। জীবন সামলে নেওয়ার পথ খুঁজতে গিয়েও বারবার মন চলে যায় তার কাছেই।

৬. পুরোনো ক্ষত সারাতে সময় দরকার। জোর করে ভুলে যাওয়ার চেষ্টা করলে বরং বিপরীত প্রভাব পড়ে। বারবার মাথায় ভিড় করে সেই মানুষটি, সেই সময়গুলো। কষ্ট আরও গভীর হয়। মুক্তির উপায়— নিজের মনের কথাগুলো শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। কথা বলুন, কাঁদুন— তবেই হালকা লাগবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..