1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সকালে খালিপেটে কতটুকু পানি খাবেন? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

সকালে খালিপেটে কতটুকু পানি খাবেন?

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২১১ বার পঠিত
সকালে খালিপেটে কতটুকু পানি খাবেন

সকালে পানি পান করার সঠিক পদ্ধতি জানেন কি?
অনলাইন ডেস্ক

সকালে খালি পেটে পানি পান নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে নানা মত প্রকাশ পায়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে উঠে হালকা পানি খাওয়া দেহের জন্য খুবই উপকারী। কিন্তু কি ধরনের পানি এবং কতটুকু পানি খাওয়া উচিত, তা জানা জরুরি।
গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, একবারে অতিরিক্ত পানি পান করলে কিডনির ওপর চাপ পড়ে যা শরীরের জন্য ক্ষতিকর। শরীরের প্রতিটি অঙ্গের সুষ্ঠু কাজের জন্য পানি অপরিহার্য, তাই পানি অতিরিক্ত বা অল্প পরিমাণে নেওয়া ঠিক নয়। বিশেষজ্ঞরা সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই পানি পান করার পরামর্শ দেন।

তবে সকালে একবারে কতটুকু পানি গ্রহণ করা উচিত এবং বেশি পানি পানের প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারণা কম। একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, একবারে অতিরিক্ত পানি পান করা শরীরের জন্য ভালো নয়। অনেকেই সকালে ঘুম থেকে উঠে একাধিক লিটার পানি পান করেন, যা কিডনির জন্য ক্ষতিকর। ঘুমের সময় শরীর পানিশূন্য হয়, তবে তাপমাত্রা ভারসাম্য বজায় থাকে এবং অন্ত্র স্বাভাবিকভাবে কাজ করে। এই সময় বিপাকক্রিয়া ত্বরান্বিত হয় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়।

তাই দিনের শুরুতেই ১-২ গ্লাস হালকা গরম পানি পান করা উচিত, যা শরীরের জন্য সবচেয়ে উপকারী। একবারে ১ লিটার বা তার বেশি পানি পান করা থেকে বিরত থাকা জরুরি। বিশেষত কিডনি বা হৃদরোগের রোগীদের অতিরিক্ত পানি পানের থেকে সতর্ক থাকা প্রয়োজন।

চিকিৎসকরা জানিয়েছেন, পানি খাওয়ার সঠিক নিয়ম হলো— সারাদিনে মোট ৩ লিটার পানি নিয়মিত ভাগ করে পান করা। সকালে ঘুম থেকে ওঠার পর দুই গ্লাস পানি, প্রতিবার খাবারের আগে এক গ্লাস পানি এবং খাবারের আধা ঘণ্টা পর আরেক গ্লাস পানি খাওয়া উচিত। রাতে ঘুমানোর আগে হালকা গরম এক গ্লাস পানি পান করা ভালো। এভাবে সারা দিন বিরতিতে পানি গ্রহণ করলে শরীর সুস্থ থাকবে বলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..