1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হারবাল শ্যাম্পুতেই চুল রুক্ষ? আসল কারণ জানুন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

হারবাল শ্যাম্পুতেই চুল রুক্ষ? আসল কারণ জানুন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
হারবাল শ্যাম্পু

হারবাল শ্যাম্পু মানেই নিরাপদ নয়: চুল রুক্ষের আসল রহস্য ফাঁস
অনলাইন ডেস্ক

বাজারে হারবাল নামধারী শ্যাম্পুর ছড়াছড়ি। একদিকে মানুষ কেমিকেলমুক্ত জীবনের দিকে ঝুঁকছে, অন্যদিকে চুলে রুক্ষতা, নিষ্প্রাণ ভাব, এমনকি চুল পড়ার মতো সমস্যাও দিন দিন বাড়ছে। কিন্তু কেন? হারবাল পণ্যে তো এমনটা হওয়ার কথা নয়! ঠিক এখানেই কৌশলে লুকিয়ে আছে বড় একটা ফাঁদ, যা ভেঙে দিলেন রূপবিশারদ ও রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রিতা

তিনি বললেন, “সব হারবাল শ্যাম্পু এক নয়। অনেক পণ্যের মোড়কে ‘হারবাল’ লেখা থাকলেও ভেতরে থাকে অতিরিক্ত ডিটারজেন্ট আর কৃত্রিম সুগন্ধি, যা চুলের প্রাকৃতিক তেল শুষে নিয়ে রুক্ষ করে তোলে।”

হারবাল শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হওয়ার চারটি আসল কারণ:

১. ‘হারবাল’ নামেই ফাঁকি:
অনেক হারবাল শ্যাম্পুতে সোডিয়াম লরিল সালফেট (SLS), প্যারাবেন, বা সিনথেটিক ফ্র্যাগরেন্স থাকে। এই উপাদানগুলো চুলের প্রাকৃতিক সুরক্ষা দেয়াল ধ্বংস করে দেয়।

২. অতিরিক্ত ব্যবহার:
প্রাকৃতিক উপাদান মানেই বেশি ব্যবহার করলে ভালো হবে—এই ভুল ধারণা চুলের ক্ষতি ডেকে আনে। যেমন রিঠা বা শিকাকাই অতিরিক্ত ব্যবহারে আর্দ্রতা হারায় চুল।

৩. নন-কন্ডিশনিং ফর্মুলা:
সব হারবাল শ্যাম্পু কিন্তু কন্ডিশনিং বৈশিষ্ট্যযুক্ত নয়। সেক্ষেত্রে চুল আরও রুক্ষ হয়ে যায় যদি আলাদা কন্ডিশনার না ব্যবহার করা হয়।

৪. শুষ্ক আবহাওয়া:
শীত বা শুষ্ক সময়ে চুল এমনিতেই রুক্ষ হয়। তখন হারবাল শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার না করলে সমস্যা আরও বাড়ে।


রুক্ষতা এড়াতে করণীয়:

  • বুদ্ধিমানের মতো কেনাকাটা: শ্যাম্পুর লেবেল পড়ুন। সালফেট, অ্যালকোহল, কৃত্রিম সুগন্ধি থাকলে সেটি এড়িয়ে যান।
  • হারবাল কন্ডিশনার ব্যবহার করুন: বাজারে কিনতে না চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক কন্ডিশনার।
  • তেল ম্যাসাজ: সপ্তাহে একবার নারকেল, অলিভ বা আমন্ড অয়েল দিয়ে হালকা ম্যাসাজ চুলের জন্য উপকারী।
  • সুস্থ খাদ্যাভ্যাস: খাদ্যতালিকায় প্রোটিন ও পর্যাপ্ত পানি নিশ্চিত করুন, চুল ভিতর থেকে সুস্থ থাকবে।

ঘরে বসেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক কন্ডিশনার:

রাহিমা রিতা জানালেন, “রিঠা ভেজানো পানি, চায়ের লিকার, অ্যালোভেরা জেল—এই সবকিছুই দারুণ প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। এগুলো ব্যবহার করলে রাসায়নিকজাত কন্ডিশনারের প্রয়োজনই পড়ে না।”

আরো একটি চমৎকার উপায় হচ্ছে তিসির জেল
দুই চামচ তিসে দেড় কাপ পানি দিয়ে জ্বাল দিন। ঠান্ডা করে জেলটিকে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন। চুল হবে নরম, মসৃণ এবং প্রাণবন্ত।


শেষ কথা: হারবাল মানেই ভালো—এই ধারণার দিন শেষ। সঠিক জ্ঞান আর সচেতন পছন্দই দিতে পারে আপনার চুলকে কাঙ্ক্ষিত সৌন্দর্য। তাই পরেরবার শ্যাম্পু কেনার আগে শুধু “হারবাল” লেখা দেখে নয়, বরং উপাদান দেখেই সিদ্ধান্ত নিন। চুলের সত্যিকারের বন্ধুত্ব আজ থেকেই শুরু হোক!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..