1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রেমের আগে নিজেকে গড়ুন, সম্পর্ক হবে নিখুঁত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

প্রেমের আগে নিজেকে গড়ুন, সম্পর্ক হবে নিখুঁত

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত
সম্পর্ক হবে নিখুঁত

নিজের ভালোবাসায় ঘাটতি থাকলে, সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না
অনলাইন ডেস্ক

একটি ‘ইনসিকিউর’ সম্পর্ক মানে প্রতিদিনের মানসিক ক্লান্তি—আপনি হাসছেন, কথা বলছেন, কিন্তু ভেতরে কেবল একটাই প্রশ্ন—”সে আমার সঙ্গে আছে তো?” এমন সম্পর্ক দীর্ঘস্থায়ী হলে তা মানসিক বিষে রূপ নেয়। তাই হয় নির্ভরতা গড়ে তুলুন, নয়তো মুক্তি খুঁজুন। আত্মবিশ্বাসহীন সম্পর্ক মানেই মানসিক দাসত্ব।

যে নিজের সঙ্গে বোঝাপড়ায় গলদ রাখে, সে কখনোই ভালো সম্পর্ক গড়তে পারে না। আগে নিজেকে জানুন। আপনি কেমন সঙ্গী চান, কোন গুণগুলো আপনার জন্য জরুরি—এই জবাবগুলো নিজের ভেতরে খুঁজুন। পরিষ্কার ধারণা থাকলে আপনি সম্পর্কের শুরুতেই বুঝে যাবেন, কে আপনাকে মানায় আর কে নয়।

ট্রমা বা মানসিক আঘাত বয়ে নিয়ে সম্পর্ক শুরু করলে আপনি তাতে শুধু আরও জর্জরিত হবেন। অবচেতনভাবে আপনি এমন কাউকে আকর্ষণ করবেন, যে হয়তো আপনার ভেতরের অন্ধকারগুলো আরও গভীর করবে। তাই প্রেমে পড়ার আগেই নিজেকে সময় দিন, নিজেকে সারিয়ে তুলুন।

আর আপনি যদি এখনো ‘সঠিক মানুষ’ খুঁজে না পেয়ে হতাশ, তাহলে সেই খোঁজ বন্ধ করুন। বরং নিজেকে আরও একটু ভালো মানুষে পরিণত করুন। যে মানুষ নিজের উন্নয়নে মনোযোগ দেয়, সে এমনিতেই আশপাশে ইতিবাচক মানুষ টেনে আনে। প্রতিদিন নিজেকে একটুও হলেও ভালো বানান। সঠিক মানুষ একসময় নিজেই ধরা দেবে।

ভালোবাসা কি টের পাওয়া যায়? অবশ্যই! কেউ যদি আপনাকে সত্যিই ভালোবাসেন, সেটা আপনার মন, শরীর—সবকিছুতে স্পষ্টভাবে অনুভব করবেন। আর যদি অনুভব না হয়, তাহলে নিশ্চিত থাকুন, কিছু একটা ঠিক নেই।

কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা সবচেয়ে জরুরি। আপনি নিজের যত্ন না নিলে, আরেকজনকে ভালোবাসা মানে হবে নিজের শূন্যতা দিয়ে অন্যকে পূরণ করতে চাওয়া।

একটা সুস্থ সম্পর্ক মানে একে অপরকে নিয়ন্ত্রণ নয়, বরং সমর্থন করা। ভুল-ভ্রান্তি হতেই পারে, কিন্তু সেটার প্রতিশোধ নয়, প্রয়োজন ক্ষমা আর বোঝাপড়া। ভুলে ভুল মেলালে সম্পর্ক শুধু বিষাক্ত হয়।

সুখী সম্পর্কের জন্য ‘ফিফটি-ফিফটি’ নয়, চাই ‘১০০-১০০’। উভয়পক্ষকেই প্রতিদিন তাদের সর্বোচ্চ দিয়ে সম্পর্কটা গড়ে তুলতে হয়। সম্পর্কের ম্যাজিক হয় তখনই, যখন দুইজন মানুষ একে অপরকে বড় হতে সাহায্য করে।

সূত্র: ইয়াহু (নতুনভাবে উপস্থাপন)

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..