1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঠোঁট ফাটায় বিরক্ত? বানিয়ে ফেলুন ঘরোয়া লিপবাম! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ঠোঁট ফাটায় বিরক্ত? বানিয়ে ফেলুন ঘরোয়া লিপবাম!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
ঠোঁট ফাটায় বিরক্ত

ঠোঁটে গোলাপি আভা আনবে, এখনই ঘরে বানান প্রাকৃতিক লিপবাম!
অনলাইন ডেস্ক

বাজারের নানা দামী ব্র্যান্ডের লিপবাম ব্যবহার করেও অনেকেই পাচ্ছেন না তেমন ফল। অথচ ঘরেই যদি বানিয়ে নেওয়া যায় একদম প্রাকৃতিক উপাদানে তৈরি গোলাপি আভাময় লিপবাম—তাহলে তো মন্দ হয় না, তাই না?

রাজধানীর পরিচিত সৌন্দর্য বিশেষজ্ঞ ও হারমনি স্পা অ্যান্ড বিউটি স্যালনের কর্ণধার রাহিমা সুলতানা জানালেন এমনই এক ঘরোয়া লিপবাম তৈরির কৌশল, যা তৈরি করতেও সহজ এবং ঠোঁটেও নিরাপদ।

লাগবে যেসব উপকরণ:
– পেট্রোলিয়াম জেলি – ১ চা চামচ
– বিটরুটের রস – ১ টেবিল চামচ
– লেবুর রস – সিকি চা চামচ

প্রথমে একটি ছোট পাত্রে বিটরুট আর লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। লিপবামের রং হালকা নাকি গাঢ় হবে, সেটা নির্ভর করবে বিটরুটের রসের পরিমাণের ওপর। এরপর এতে মেশান পেট্রোলিয়াম জেলি এবং ডাবল বয়লার পদ্ধতিতে জেলি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত গরম করুন।

মিশ্রণটা একদম তরল হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এটি ঘন হয়ে যাবে এবং তখনই তা ব্যবহার উপযোগী হবে। বিটরুটের কারণে ঠোঁটে আসবে স্বাভাবিক গোলাপি আভা, আর পেট্রোলিয়াম জেলি ঠোঁট রাখবে নরম ও হাইড্রেটেড।

আরও একটু বাড়তি যত্ন চাইলে:
চাইলে এই মিশ্রণে ১ চা-চামচ নারকেল তেল, শিয়া বাটার বা খাঁটি গাওয়া ঘি মিশিয়ে নিতে পারেন। এতে ঠোঁট থাকবে আরও কোমল ও মসৃণ।

সংরক্ষণের নিয়ম:
রাহিমা সুলতানা বলেন, যেহেতু এটি প্রাকৃতিকভাবে তৈরি, তাই এতে কোনো প্রিজারভেটিভ থাকে না। তাই ১৫–২০ দিনের মধ্যেই ব্যবহার করে ফেলা ভালো। এর পর পুরনোটা ফেলে আবার নতুন করে বানিয়ে নেওয়া উচিত। সংরক্ষণ করবেন ঠান্ডা ও শুকনা স্থানে। ব্যবহার করবেন পরিষ্কার আঙুল বা স্প্যাচুলা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..