1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আধুনিক প্যারেন্টদের জন্য স্মার্ট ডায়াপার সেভিং গাইড - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

আধুনিক প্যারেন্টদের জন্য স্মার্ট ডায়াপার সেভিং গাইড

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
স্মার্ট ডায়াপার

ডায়াপারের খরচে নাকাল? সন্তানের সুরক্ষা রেখেই কমান খরচ সহজ উপায়ে!
অনলাইন ডেস্ক

শিশুর হাসিমুখ যতই মন ভরাক, তার পেছনের খরচ কিন্তু কম নয়! বিশেষ করে শহুরে মা–বাবার সবচেয়ে বড় মাথাব্যথার জায়গা হয়ে ওঠে ডায়াপার। প্রতিদিনের এই ব্যয় ঠেকানো কঠিন হলেও, কিছু স্মার্ট কৌশলে খরচে খানিকটা স্বস্তি মিলতে পারে—শিশুর আরামেরও কোনো ঘাটতি থাকবে না।

আগের দিনে মায়েরা ডায়াপার ছাড়াই সন্তান মানুষ করেছেন ঠিকই, তবে তখন সময় আর ধৈর্যের অভাব ছিল না। এখনকার ব্যস্ত জীবনে কাজের চাপে কিংবা পারিবারিক দায়িত্বে জর্জরিত হয়ে অনেক মা–বাবাই ডায়াপারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে শিশু বিশেষজ্ঞ ডা. তাসনুভা খানের মতে, বেশি ডায়াপার ব্যবহার শিশুদের ত্বকে র‌্যাশসহ নানা সমস্যা ডেকে আনতে পারে। তাই সীমিত ব্যবহারে যেমন সুরক্ষা বজায় থাকবে, তেমনি খরচও নিয়ন্ত্রণে আসবে।

ডায়াপার ছাড়াই বুদ্ধিদীপ্ত বিকল্প
ঘরে ইউরিন ম্যাট বা রেক্সিন বিছিয়ে দিন শিশুর শোয়ার ও খেলার জায়গায়। বারবার কাপড় বদলাতে হলেও এতে শিশুর ত্বক নিশ্বাস নিতে পারবে। বাইরে বের হলে ডায়াপার পরান, কিন্তু বাসায় থাকাকালীন এই বিকল্পগুলো ব্যবহার করুন। খেয়াল রাখুন শিশুর প্রস্রাব–পায়খানার অভ্যাসের দিকে—সাথে সাথে পরিষ্কার করলে ঠান্ডা বা সংক্রমণের ঝুঁকি কমে।

পকেট-বান্ধব ডায়াপার ব্যবস্থাপনা
বেশি পরিমাণে কিনলে ডায়াপারের ইউনিট প্রাইস কমে যায়। তবে মনে রাখবেন, শিশু দ্রুত বেড়ে ওঠে, তাই অনেক বেশি স্টক করাও ঠিক নয়। একাধিক পরিবার মিলে পাইকারি কিনলে খরচ আরও বাঁচে। আবার কারও বাসায় অব্যবহৃত ডায়াপার থাকলে তা ভাগাভাগি করাও যেতে পারে।

কাপড়ের ডায়াপার ও টয়লেট ট্রেনিং
ধোয়া যায় এমন কাপড়ের ডায়াপার পরিবেশবান্ধব ও বারবার ব্যবহারে সাশ্রয়ী। আর শিশুকে যত দ্রুত সম্ভব টয়লেট ট্রেনিংয়ে অভ্যস্ত করুন। বসতে পারলেই দিন ছোট পট। খাবারের পর, ঘুম থেকে উঠে বা বাইরে যাওয়ার আগে নিয়মিত পটে বসানোর অভ্যাস তৈরি করুন।

শিশু একসময় ইশারা বা হালকা আচরণেই বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা। মা–বাবা আর আশেপাশের মানুষজন এই সংকেত বুঝে গেলে শিশুর যত্ন হবে আরও সচেতনভাবে, আর আপনার খরচও থাকবে নিয়ন্ত্রণে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..