1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রোদচশমা: স্টাইল, সুরক্ষা আর সাহসী এক স্টেটমেন্ট - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

রোদচশমা: স্টাইল, সুরক্ষা আর সাহসী এক স্টেটমেন্ট

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত
সুরক্ষা আর সাহসী

রোদচশমা এখন শুধু স্টাইল নয়, চোখের সম্পূর্ণ নিরাপত্তার প্রতীক!
অনলাইন ডেস্ক

চোখে রোদচশমা মানেই শুধুই ফ্যাশন নয়—এখন রীতিমতো ‘পার্সোনালিটি স্টেটমেন্ট’!
রোদ মানে শুধু ত্বকের জন্য হুমকি নয়, চোখও কম ঝামেলায় পড়ে না। তাই স্টাইলিশ থাকা আর চোখকে সুরক্ষিত রাখা—দুইয়ের মিলন ঘটায় রোদচশমা। বিশেষ করে এখনকার দিনে, যখন তারকারা থেকে শুরু করে রাস্তাঘাটের ফ্যাশনিস্তা সবার মুখেই এক অভিন্ন অ্যাকসেসরি—রোদচশমা।

রোদচশমা যেমন সাজে এনে দেয় একটা চটক, তেমনি চোখের ক্লান্তি আর লুকিয়ে রাখা অনুভূতিও ঢেকে রাখতে সাহায্য করে। অনেকেই মজা করে বলেন, কাউকে এড়াতে চাইলে চোখে রোদচশমা পরে নিন—দারুণ কাজ দেয়!

এ বছর ট্রেন্ডে রয়েছে টপবার শেড, যা চোখে এনে দেয় সাহসী অথচ মোহময়ী এক লুক। গোল চেহারার জন্য টপবার স্টাইলের চারকোনা ফ্রেম দারুণ মানায়। আবার ’৭০ দশকের রেট্রো শেডের রঙিন কামব্যাকও চোখে পড়ার মতো—হলুদ, কমলা আর হালকা নীল রঙের ফ্রেমগুলো বেশ নজরকাড়া।

চিরাচরিত ক্যাটস আই ডিজাইন আবার ফিরেছে ঢেলে সাজিয়ে—তুলে ধরছে নারীত্বের কৌণিক সৌন্দর্য। মিররড শেড, যেগুলোর কাচে প্রতিবিম্ব দেখা যায়, এখন ট্রেন্ডে আসছে সিলভার, রেড আর ডিপ ব্লু রঙে। বড় আকারের ফ্রেম মানে শুধু ফ্যাশন নয়, এটা এখন এক সাহসী স্টেটমেন্টও।

তরুণদের মধ্যে গোর্পকোর স্টাইলও জনপ্রিয়—স্পোর্টস গ্লাসের আদলে ডিজাইন, চিকন মেটাল ফ্রেম আর বাইকার লুক এখানে একীভূত। আর সাদামাটা গোল ফ্রেমও এখনও ধরে রেখেছে নিজের জায়গা, তবে ছোট সাইজেই মানায় বেশি।

তবে একটাই কথা—আপনার চেহারায় মানায় কি না, সেটাই আসল। গোল চেহারার জন্য কৌণিক শেড, ডিম্বাকৃতি মুখে অ্যাভিয়েটর বা বড় ফ্রেম, আর ডায়মন্ড ফেসে রিমলেস ক্যাটস আই শেড সবচেয়ে মানানসই।

চশমার স্টাইল হোক যতই ট্রেন্ডি, UV প্রোটেকশন ছাড়া সেটা কিন্তু সাজসজ্জা মাত্র। তাই স্টাইলের সঙ্গে যেন নিরাপত্তাও থাকে সমান গুরুত্বপূর্ণ—সেই ভাবনাই হোক রোদচশমা কেনার আসল ফিল্টার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..