1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নীরবেই ভেঙে যাচ্ছে সম্পর্ক, আপনি কি জানেন? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

নীরবেই ভেঙে যাচ্ছে সম্পর্ক, আপনি কি জানেন?

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
ভেঙে যাচ্ছে সম্পর্ক

🔕 এক ছাদের নিচে থেকেও অচেনা, অজানা হয়ে যাচ্ছে সম্পর্ক—এই সম্পর্কটাই আসলে নীরব ডিভোর্স!
অনলাইন ডেস্ক

ডিভোর্স মানেই কি কোর্ট-কাছারির ঝামেলা আর সামাজিক ট্যাগ? না, সবসময় নয়। কারণ, এখনকার সময়ে অনেক দম্পতি আইনগত বিচ্ছেদ না নিয়েই সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন—চুপিচুপি, নিঃশব্দে। এই অবস্থাই পরিচিত ‘সাইলেন্ট ডিভোর্স’ নামে। তারা একসঙ্গে থাকেন ঠিকই, কিন্তু একে অপরের জীবন থেকে মানসিকভাবে অনেক আগেই সরে গেছেন।

সাইলেন্ট ডিভোর্স❞ এমন একটি অবস্থা, যেখানে বাইরের দুনিয়ায় তাঁরা সুখী দম্পতি, কিন্তু বাস্তবে তাঁরা দুইটা ভিন্ন পৃথিবীর বাসিন্দা। এর কোনো আইনগত নথি থাকে না, কোনো সামাজিক ঘোষণা হয় না—তাই এটাকে ধরাও মুশকিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও গবেষক হাজেরা খাতুনের মতে, এই নীরব বিচ্ছেদের পেছনে রয়েছে একাধিক আবেগঘন ও বাস্তবিক কারণ।

🔍 কেন হয় এই নীরব বিচ্ছেদ?

বিশ্বাস হারানো, ছোট ছোট অভিমান জমা হতে হতে পাহাড় হওয়া, মতের অমিল, আর্থিক চাপ, যৌন বা আবেগঘন দূরত্ব, সন্তান পালনে দ্বন্দ্ব—এসবই ধীরে ধীরে সম্পর্ককে নিঃস্ব করে তোলে। এক সময় সেই সম্পর্ক থাকে কেবল কাগজে-কলমে।

🚫 তবুও কেন আইনি ডিভোর্স নয়?

সামাজিক চোখরাঙানি, সন্তানের ভবিষ্যৎ, পারিবারিক মান-সম্মান, একা থাকার ভয় কিংবা নারীর নিরাপত্তাহীনতা—এসব কারণেই অনেকে আইনি বিচ্ছেদ না নিয়ে থেকে যান একই ছাদের নিচে। তবে তারা আসলে থাকেন দুই ভিন্ন ঘরে, দুই ভিন্ন মনের জগতে।

📌 সাইলেন্ট ডিভোর্সের চিহ্নগুলো কী কী?

  • এক ছাদের নিচে থেকেও মানসিক ও শারীরিক সম্পর্ক নেই
  • একসঙ্গে সামাজিকতায় দেখা যায় না
  • কথাবার্তা সীমাবদ্ধ থাকে নিত্য প্রয়োজনীয় বিষয়ে
  • ঝগড়ার বিষয়গুলো এড়িয়ে চলেন
  • ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা নেই
  • রুমমেটের মতো জীবন
  • কেউ উদ্যোগ নেয় না সমস্যা সমাধানে

এই সম্পর্কের নীরবতা যত দীর্ঘ হয়, ততই বিষিয়ে ওঠে দাম্পত্য। নীরব ডিভোর্স শুধুই সম্পর্কের মৃত্যু নয়, এটি দুটি জীবনের একসঙ্গে নিঃশব্দে ঝরে যাওয়া। এখন সময়—এই নিরবতাকে ভাঙার, সম্পর্ককে নতুন করে চিনে নেয়ার। কারণ, সম্পর্ক মানেই শুধু সহবাস নয়, এটি বোঝাপড়া, সম্মান আর অনুভবের এক স্পর্শকাতর যাত্রা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..