রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ধুলাবালুতে প্রতিদিন আপনার ত্বক আর চুল ধুঁকে ধুঁকে মরছে—সমাধান আছে!
অনলাইন ডেস্ক
ঢাকার বাতাসে শুধু ধুলা নয়, আছে অজস্র বিপদ! রাস্তায় বের হলেই ধুলাবালুর ছোবলে চুল আর ত্বকের স্বাভাবিক সৌন্দর্য কোথায় যেন হারিয়ে যাচ্ছে। চুল পড়ছে আঁচড়ে আঁচড়ে, ত্বকে উঠছে ব্রণ আর বয়সের ছাপ যেন সময়ের আগেই ধরা দিচ্ছে। এই শহরে শুধু মাস্কে মুখ ঢাকা যথেষ্ট নয়, দরকার সঠিক যত্নেরও।
বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি পারলারের কর্ণধার শারমিন কচি বললেন, কিছু সহজ অভ্যাস আর ঘরোয়া উপায়েই আপনি রক্ষা করতে পারেন নিজের চুল আর ত্বককে। কীভাবে? চলুন দেখে নিই।
চুলের জন্য বিপজ্জনক এই ধুলাবালু!
ধুলাবালু মাথার ত্বকের প্রাকৃতিক তেল ও ঘামের সঙ্গে মিশে জীবাণুর আবাস গড়ে তোলে। ফলে শুরু হয় চুলকানি, খুশকি, রুক্ষতা আর চুল পড়ার যন্ত্রণাদায়ক সমস্যা। এমনকি চুলের প্রাকৃতিক রঙ ও গঠনেও আসে বিরূপ প্রভাব। সবচেয়ে ভয়াবহ, রোমকূপ বন্ধ হয়ে যাওয়ায় চুল পড়তে শুরু করে এবং চুল পাতলা হয়ে যেতে থাকে।
ত্বকের ভয়াবহ শত্রু ধুলাবালু!
আপনার ত্বকে জমে থাকা ধুলাবালু শুধু ময়লা নয়, এটা রীতিমতো আপনার সৌন্দর্যের শত্রু। রোমকূপ বন্ধ করে দেয়, ব্রণ-হোয়াইটহেডস-ব্ল্যাকহেডস ডেকে আনে। নিয়মিত ধুলার সংস্পর্শে ত্বকে আসে বলিরেখা, ত্বক ঝুলে পড়ে এবং আপনাকে সময়ের আগেই বয়স্ক দেখাতে থাকে। সবচেয়ে বড় সমস্যা, এটি ত্বকের আর্দ্রতা শুষে নিয়ে করে তোলে রুক্ষ ও প্রাণহীন।
রক্ষা পেতে যা করবেন:
চুল ঢেকে রাখুন স্কার্ফ বা টুপি দিয়ে। প্রতিদিন মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ডিপ কন্ডিশনিং করুন। তাপ ব্যবহার করে হেয়ার স্টাইলিং কমান। ঘরোয়া প্রোটিন প্যাক (ডিম, দই, প্রোটিন পাউডার) সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।
ত্বকের জন্য মুখ ধোয়া, টোনার ব্যবহার, নিয়মিত স্ক্রাবিং, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন বাধ্যতামূলক। তৈলাক্ততা কমাতে ট্রান্সলুসেন্ট পাউডারও ব্যবহার করা যেতে পারে।
একটু যত্ন নিলেই ঢাকার ধুলাবালু আর আপনার সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না!