1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভালোবাসা বুঝবেন এক খানা খোসা ছাড়ানো কমলায়! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ভালোবাসা বুঝবেন এক খানা খোসা ছাড়ানো কমলায়!

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২২৬ বার পঠিত
খোসা ছাড়ানো কমলা

“ভালোবাসা মাপতে এখন কমলা লাগে! শুধু মিষ্টি নয়, এবার প্রেম যাচাই হবে খোসা ছাড়ানোতেই!”
অনলাইন ডেস্ক

টিকটকের দুনিয়ায় আজকাল যেন প্রতিদিনই জন্ম নিচ্ছে একেকটা আজব কিন্তু ভাইরাল ট্রেন্ড। এসব ট্রেন্ডে গা ভাসাচ্ছেন লাখো তরুণ-তরুণী। এবার আলোচনার কেন্দ্রে ‘অরেঞ্জ পিল থিওরি’—বাংলায় বললে ‘কমলালেবুর খোসা পরীক্ষা’। প্রেমে পড়েছেন? তবে দেখে নিন সঙ্গী সত্যিকারের যত্নবান কি না, একখানা কমলার মাধ্যমেই!

এই ট্রেন্ডে মেয়েরা (অনেক সময় ছেলেরাও) তাঁদের সঙ্গীকে বলেন, “একটা কমলা খেতে ইচ্ছা করছে।” যদি সঙ্গী খোসা ছাড়ানো অবস্থায় কমলাটি এনে দেন, তাহলেই তিনি ‘পাস’। আর যদি খোসাসহ এনে দেন—তাহলে সন্দেহের চোখে তাকানোর সুযোগ রইল! অনেকে বলছেন, এই ছোট্ট অনুরোধের মধ্য দিয়ে যাচাই করা হয়, সঙ্গী আসলেই কতটা যত্নবান বা সাড়া দিচ্ছেন কি না ভালোবাসার ভাষায়।

একটি ভিডিওতে দেখা গেছে, এক তরুণী তাঁর সঙ্গীকে বলছেন, “কমলা খেতে ইচ্ছা করছে।” কিছু না বলেই তিনি উঠে গিয়ে খোসা ছাড়িয়ে কমলা এনে দিচ্ছেন। মেয়েটির প্রতিক্রিয়া? “তুমি পাস করেছো!”
আরেকটি ভিডিওতে এক তরুণ টিভি দেখছেন। পাশ থেকে তাঁর সঙ্গী কমলা হাতে দিয়ে বলেন, “খেতে ইচ্ছা করছে।” তিনি চোখ না সরিয়েই খোসা ছাড়ান, কোয়াগুলো মেয়েটিকে দেন। প্রতিক্রিয়া—“পাস করেছো, তবে ১০০% না।” কারণ? যত্ন ছিল, কিন্তু মনোযোগের ঘাটতি ছিল।

শুরুটা নিছক মজার হলেও এখন এই ট্রেন্ড সম্পর্কের এক নতুন মানদণ্ডে পরিণত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে চাপ তৈরি হচ্ছে অজান্তেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ বলেন, “কমলার খোসা দিয়ে ভালোবাসা মাপা ঠিক নয়। কারণ মানুষ ব্যস্ত থাকতে পারে, ভুল বুঝতেও পারে। এক মুহূর্তের কাজে সম্পর্কের বিচার করা ভুল।”

ভালোবাসা বুঝতে গেলে নজর দিতে হবে বিশ্বাস, যত্ন, শ্রদ্ধা ও বোঝাপড়ার ওপর। সঙ্গী কেমন ব্যবহার করেন বন্ধু ও পরিবারের সঙ্গে, সেটিও অনেক কিছু বলে দেয়।

কমলালেবুর খোসা ছাড়ানো এক মুহূর্তের ঘটনা। কিন্তু একটা সম্পর্ক গড়তে লাগে সময়, সমঝোতা আর অন্তর থেকে আসা যত্ন। তাই ট্রেন্ড দেখে হুট করেই সম্পর্কের মানদণ্ড ঠিক করে ফেলবেন না। মনে রাখুন, সত্যিকারের ভালোবাসায় খোসার চেয়েও গভীরতা অনেক বেশি!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..