বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
গরমেও ঈদের দিনে ঝলমলে সুন্দর দেখার সহজ গোপন রহস্য!
অনলাইন ডেস্ক
গরমের ঈদ মানেই সাজগোজে কিছুটা অসুবিধা—এটা সত্যি। ঈদের সকালে আয়নার সামনে নিজেকে দেখে যেন মনের মধ্যে আনন্দের ঢেউ ওঠে, এমনটাই প্রত্যাশা থাকে সবার। কিন্তু সাজটা ঠিকঠাক না হলে উল্টো বিব্রতকর দেখাতে পারে। তবে গরম বলেই যে নিজেকে সুন্দর করে তোলা যাবে না—তা তো নয়! ঈদের দিন সবচেয়ে নজরকাড়া লুক পেতে হলে কিছু কৌশল তো জানতেই হবে। চলুন, দেখে নিই গরমের ঈদের আদর্শ সাজের কৌশল।
মেকআপ
সাজের মূল ভিত্তি মেকআপ—এ নিয়ে আপসের সুযোগ নেই। কারণ একটু এদিক-সেদিক হলেই পুরো লুকটাই হয়ে যেতে পারে দৃষ্টিকটু। গরমে তো মেকআপ গলে গিয়ে চেহারায় বিশ্রী এক দৃশ্য তৈরি করে। তাই আগে থেকেই ভালো মানের, নির্ভরযোগ্য ব্র্যান্ডের প্রোডাক্ট কেনা জরুরি। কম দামে মেকআপ পেলে পকেট খুশি হলেও ত্বক কিন্তু ভীষণ কষ্টে পড়ে যায়। আপনার ত্বকের ধরন বুঝে হালকা, মাটিশালি টোনের মেকআপ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ভারী মেকআপ গরমে শুধু অস্বস্তিরই নয়, চেহারার সৌন্দর্যও ম্লান করে দেয়।
চোখের সাজ
চোখের সাজও হওয়া চাই হালকা এবং সূক্ষ্ম। গ্রীষ্মকালে ভারী বা ঝলমলে সাজ চোখে খুব একটা ভালো মানায় না। চোখে খুব বেশি গ্লিটার ব্যবহার না করে বরং ম্যাট ফিনিশের আইশ্যাডোই দিনটিকে স্বস্তিদায়ক করে তুলবে। পোশাকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে অথবা সামান্য কনট্রাস্ট রঙের হালকা শেড নিতে পারেন। আলাদা আইল্যাশ না পরলেই বরং চোখের সৌন্দর্য আরও প্রাকৃতিক লাগে। চাইলে চোখের নিচে সামান্য কাজল দিয়ে একটুখানি শার্পনেস আনা যেতে পারে।
গয়না
গয়না বেছে নেওয়ার বিষয়টি পুরোপুরি আপনার রুচির ওপর নির্ভর করে। কেউ কম পছন্দ করেন, কেউবা আবার গয়না ছাড়া সাজই অপূর্ণ মনে করেন। তবে গরমের দিনে হালকা গয়নাই বেশি মানানসই। দিনের অনুষ্ঠানে সাদামাটা ও কোমল ডিজাইনের গয়না বেছে নেওয়া ভালো। আর সন্ধ্যার আড্ডা বা রাতের দাওয়াত হলে চাইলে একটু ভারী গয়নাও পরা যায়। গয়নাপ্রেমীদের জন্য স্বর্ণ, রূপা, গোল্ড প্লেটেড বা অক্সিডাইজ ধরনের গয়না হতে পারে ভালো বিকল্প। তবে মাটি, কাঠ কিংবা ফুলের গয়না গ্রীষ্মের উৎসবে কিছুটা বেমানানই মনে হয়।
ঈদের সাজে স্বস্তি আর স্টাইল দুটোই রাখতে চাইলে এগুলো মাথায় রাখলেই চলবে। আপনার ঈদের দিনটি হয়ে উঠুক সুন্দর ও ঝলমলে ।