1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গরমে আরাম, ফ্যাশনে স্টাইল—ঈদের পোশাক ট্রেন্ড - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

গরমে আরাম, ফ্যাশনে স্টাইল—ঈদের পোশাক ট্রেন্ড

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
ফ্যাশনে স্টাইল

ইদ মানেই নতুন জামাকাপড়, আর মেয়েদের ফ্যাশনে এবার ঝড় তুলেছে সালোয়ার-কামিজ!
অনলাইন ডেস্ক

ঈদের সাজগোজে মেয়েদের প্রথম পছন্দ এখন সালোয়ার–কামিজ। ফ্যাশনের জগতে এবার চোখে পড়ার মতোভাবে রাজত্ব করছে এই পোশাক। ডিজাইনে খুব বড় পরিবর্তন না থাকলেও খুঁটিনাটি কাজে এসেছে বৈচিত্র্য। গাঢ় রঙের সঙ্গে হালকা রঙের চমৎকার মিলন ঘটেছে এবারের ঈদ সংগ্রহে। সব পোশাকেই আধিপত্য করছে ফুলেল মোটিফ।

কারচুপি, জারদৌসি, খাড়ির কাজ কিংবা এমব্রয়ডারির ঝলকে আলাদা করে নজর কেড়েছে প্রতিটি পোশাক। যেমন—এক ফ্যাশন হাউসে রয়েছে হাতে বোনা মসলিনের ম্যাজেন্টা কামিজ, যেখানে সুতায় সূক্ষ্ম হাতের কাজ জুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, হালকা নকশার মিক্সড সুতির কুর্তি যেমন রঙে আরামে উপযোগী, তেমনই গরমের দিনে দুর্দান্ত পছন্দ।

ক্রেপ কাপড়ের লং গাউন আর তার ওপর সাদা শর্ট কোটির কম্বিনেশন এনে দিয়েছে রাজকীয় একটা ছোঁয়া, বিশেষ করে কালো সুতার ফুলেল কাজটি একে করে তুলেছে নজরকাড়া। আর যারা গতানুগতিক ছাঁটেও স্টাইল খুঁজেন, তাদের জন্য সুতির লম্বা কামিজে গ্লিটার আর ব্লকের ছোঁয়া এনে দিয়েছে নতুনত্ব।

মসলিনের লম্বা শ্রাগে কারচুপি আর ফুলেল কাজ দেখে যে কেউ বলবে—এটাই এবারের ফ্যাশন স্টেটমেন্ট। ফ্লোরাল ডিজাইনের শর্ট কুর্তাও জায়গা করে নিয়েছে ট্রেন্ডিং লিস্টে।

যারা ঈদের দিনে আরামদায়ক কিছু খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে হাওয়াই মিঠাই রঙের ঢিলেঢালা জামদানি কাফতান। আরাম আর আভিজাত্যের দারুণ সমন্বয়। আনারকলি ছাঁটের গাঢ় লাল কামিজে খাড়ির কাজ যেমন উৎসবের আমেজ আনে, তেমনই ভি শেপ গলার লম্বা পাইপিং এনে দিয়েছে স্টাইলিশ টুইস্ট।

শেষে আসে সোনালি রঙের মসলিন থ্রি–পিস, যেখানে বুটি নকশা আর পরিমিত চুমকি ব্যবহার পোশাকটিকে করে তুলেছে একেবারে ঈদের দিনের জন্য আদর্শ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..