1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পুড়ে গেলে প্রথমেই যে চিকিৎসা নেবেন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম
ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুড়ে গেলে প্রথমেই যে চিকিৎসা নেবেন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পঠিত
পুড়ে গেলে প্রথমেই যে চিকিৎসা নেবেন

পোড়ার পর ভুল করলেই ক্ষতি, জেনে নিন নিরাপদ উপায় এখনই!
অনলাইন ডেস্ক

আগুনের ভয়াল থাবা হঠাৎ করেই বদলে দিতে পারে জীবনের গতি। পোড়া স্থানে সহ্যের বাইরে যন্ত্রণা, দীর্ঘমেয়াদি চিকিৎসা ও মানসিক ট্রমা—সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক বিভীষিকাময় অভিজ্ঞতা। তবে ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব, যদি সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।

অনেকের ধারণা, পোড়া স্থানে বরফ দিলে ব্যথা কমে। কিন্তু চিকিৎসকরা বলছেন, এটি শুধু ভুলই নয়, বরং বিপজ্জনক। বরফ ত্বকের রক্তনালিকে সংকুচিত করে, রক্ত চলাচল ব্যাহত করে দেয়, ফলে ক্ষত আরও গভীর হয়। বরফ সাময়িক আরাম দিলেও প্রকৃত ক্ষতির মাত্রা ঢেকে রাখে, যা সঠিক চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়ায়। বরফ লেগে ত্বকের সঙ্গে আটকে গেলে তা ছাড়াতে গিয়ে নতুন চামড়া উঠে যেতে পারে।

পোড়া স্থানে বরফ, তেল, মাখন কিংবা টুথপেস্ট লাগানো থেকে বিরত থাকতে হবে। এগুলো সংক্রমণের ঝুঁকি বাড়ায় এবং ক্ষতস্থানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। যদি ফোসকা ওঠে, তবে তা ফাটানো যাবে না—কারণ ফোসকা প্রাকৃতিকভাবে ক্ষতকে সংক্রমণ থেকে রক্ষা করে।

প্রথমেই আগুনের উৎস থেকে সরে যেতে হবে এবং শরীরের গয়না বা টাইট পোশাক খুলে ফেলতে হবে যাতে ফোলা বা রক্ত চলাচলের সমস্যা না হয়। এরপর পোড়া স্থানে ১০–২০ মিনিট ঠান্ডা প্রবাহমান পানিতে ধরে রাখা উচিত। এটি ব্যথা কমায় এবং ক্ষত ঠান্ডা রাখে। এরপর হালকা সাবান ও পানি দিয়ে পরিষ্কার করে শুকনো পরিষ্কার কাপড়ে মুছে ফেলতে হবে।

ক্ষত শুকিয়ে গেলে জীবাণুমুক্ত ও নন-স্টিক ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে হবে। ব্যথা থাকলে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খাওয়া যেতে পারে। সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনে অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করা যেতে পারে। ফোসকা ফেটে গেলে জীবাণুমুক্ত ড্রেসিং ব্যবহার করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

আগুনে পোড়া পরিস্থিতি ভয়ংকর হলেও তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ নিলে ভয়াবহতা অনেকটা কমানো সম্ভব। তাই গুজবে নয়, বরং প্রমাণভিত্তিক চিকিৎসা-পদ্ধতিতেই ভরসা রাখাই হবে নিরাপদ ও সচেতনতার সেরা উদাহরণ। – গণমাধ্যম

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..