1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
৯ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ৩২৯৮ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৯ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ৩২৯৮

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
৯ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ৩২৯৮

ডেঙ্গুর ছোবল থামছে না, সতর্ক না হলে সর্বনাশ!
অনলাইন ডেস্ক

দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৯৮ জন এবং চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৭৮ জন আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৯৪ জন।

বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ বুলেটিনে এসব চিত্র উঠে এসেছে।

জুলাই মাসেই হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৯৮ জন এবং প্রাণ হারিয়েছেন ১০ জন। এখন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন—যার মধ্যে ঢাকায় ৩৭৪ জন এবং ঢাকার বাইরের বিভাগগুলোতে ৯৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারিতে আক্রান্ত ছিলেন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে আক্রান্ত হন ১ হাজার ৭৭৩ জন। মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে মারা যান ৩ জন।

তবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে কম হলেও ২০২৩ সালের ভয়াবহতা এখনও স্মরণে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু ৫৭৫ জনের। অথচ ২০২৩ সালে আক্রান্ত ছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা গেছেন ১ হাজার ৭০৫ জন—যা ডেঙ্গু ইতিহাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগাম সতর্কতা না নিলে আবারও পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে মশক নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..