বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার কিছুক্ষণ পর আগুন দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নেভাতে ৪টি ইউনিট কাজ করছে এবং অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো সেকশনের পাশের একটি অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী এবং অন্যান্য সংস্থা একযোগে নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল আড়াইটার দিকে ৮ নম্বর গেটের কার্গো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, খবর পেয়ে ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফায়ার ইউনিট ও বিমানবাহিনীর সমন্বয়ে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে এবং ফ্লাইট অপারেশন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপদে থাকতে অনুরোধ করা হয়েছে।