1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চলতি মাসেই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ - Janatar Jagoron

চলতি মাসেই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
আলী রীয়াজ

১০ দফায় ঐকমত্য, এখন নজর চূড়ান্ত সিদ্ধান্তে!
অনলাইন ডেস্ক

রাজনৈতিক দলগুলোর মধ্যে ১০টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে, আরও ৭টি বিষয়ে আলোচনা চলছে, এবং ৩টি বিষয় এখনো আলোচনা বাকি রয়েছে। চলতি মাসের মধ্যেই সব আলোচনা শেষ করতে চায় চার কমিশন—এমনটাই জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৮তম দিনের বৈঠকের শুরুতে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

ড. আলী রীয়াজ বলেন, জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে এবং আগামীকালকের মধ্যে এটি সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে।

অন্যদিকে, সকাল ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৮তম দিনের আলোচনা শুরু হয়। আজকের আলোচনায় রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি, নাগরিকের অধিকার সম্প্রসারণ, এবং পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠক থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত।

এই আলোচনায় জামায়াতে ইসলামি ও এনসিপিসহ সকল রাজনৈতিক দল অংশ নিলেও বিএনপির কোনো প্রতিনিধি এখনও সংলাপে অংশ নেয়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..