বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিয়ন্ত্রণ এখনই প্রয়োজন!
অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহত ও আহতদের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে বিমানবন্দর এলাকায় ৪তলার বেশি কোনো বিল্ডিং নির্মাণ নিষেধাজ্ঞাও দাবি করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। আগামী রোববার (২৭ জুলাই) হাইকোর্টে এ রিট আবেদন নিয়ে শুনানি হতে পারে।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) হাইকোর্ট পৃথক একটি রিট শুনানি শেষে মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে সরকারকে সাত দিনের মধ্যে নির্দেশ দেয়।
হাইকোর্ট নিহত শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা ও আহতদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি রুল জারি করেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের ব্যবস্থা নিতে এবং স্কুলে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
তাছাড়া, ঢাকাসহ দেশের বড় বড় জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়নের বিষয়ে তদন্তের জন্যও রুল জারি করেছেন আদালত।