বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
দাবি মানল সরকার, তবু থামেনি ছাত্রদের জুতার ঝড়!
অনলাইন ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষার্থীদের ৬টি দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম ও পরিচয় প্রকাশ, আহতদের পূর্ণাঙ্গ তালিকা, শিক্ষকদের প্রতি অসৌজন্যমূলক আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতির আমূল সংস্কার।
তবে আইন উপদেষ্টা দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের একাংশ পুলিশি আচরণের প্রতিবাদে ‘ভুয়া ভুয়া’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। তারা পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল ছুড়ে মারেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের ৫ নম্বর ভবনের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
এ রিপোর্ট লেখার সময় (দুপুর ১২টা ৫০ মিনিট) পর্যন্ত জানা যায়, কলেজ ভবনের ভেতরে দুইজন উপদেষ্টা আটকা রয়েছেন।