1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২১ জুলাই : হাইকোর্টের রায় বাতিল ও দেশজুড়ে ব্যাপক সংঘর্ষের দিন - Janatar Jagoron

২১ জুলাই : হাইকোর্টের রায় বাতিল ও দেশজুড়ে ব্যাপক সংঘর্ষের দিন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
হাইকোর্টের রায় বাতিল ও দেশজুড়ে ব্যাপক সংঘর্ষের দিন

এক বছরে পাল্টে গেল সব, রক্তে লেখা ২১ জুলাই।
অনলাইন ডেস্ক

গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে চলেছে বাংলাদেশে। ২০২৪ সালের ২১ জুলাই ছিল সেই দিন, যেদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক যুগান্তকারী রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের হাইকোর্টের রায় বাতিল করে দেন। এই রায়ে ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ পদ মেধার ভিত্তিতে পূরণের নির্দেশ দিয়ে সরকারের নির্বাহী বিভাগকে তাৎক্ষণিক প্রজ্ঞাপন জারির আদেশ দেওয়া হয়।

এই দিনেই, দেশজুড়ে কারফিউয়ের মধ্যেও রাজধানীসহ বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর ফলে সারা দেশে অন্তত ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ঢাকা মেডিকেলে ১০ জন, নরসিংদীতে ৪, গাজীপুরে ২, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একজন করে মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে শত শত আন্দোলনকারী আহত হন, যাদের অনেকের অবস্থাই ছিল আশঙ্কাজনক। ওইদিন সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

২১ জুলাই ছিল দেশের চতুর্থ দিনের মতো শাটডাউন ও কারফিউ চলমান। সেই ভোরে পূর্বাচলে পাওয়া যায় আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলামকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ১৯ জুলাই রাত আড়াইটায় খিলগাঁও এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।

রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওইদিন দুপুরে রায় ঘোষণা করে। এতে কোটা-পুনর্বহালের হাইকোর্টের রায় সম্পূর্ণভাবে রদ ও রহিত করা হয়। রায়ে বলা হয়—সরকারি নিয়োগে ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক থাকবে; মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ ও প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটার সংরক্ষণ থাকবে। নির্ধারিত কোটায় প্রার্থী না থাকলে শূন্য পদগুলো মেধাতালিকা থেকে পূরণ করতে হবে। এই নির্দেশনা অনুযায়ী, প্রজ্ঞাপন জারির জন্য কার্যনির্বাহী বিভাগকে দ্রুত নির্দেশ দেন আদালত।

এই রায়কে স্বাগত জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা এই রায়কে ইতিবাচকভাবে দেখছেন, তবে প্রজ্ঞাপনই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেইসঙ্গে আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলেও চার দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এসব দাবির মধ্যে ছিল—কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালু, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া এবং আন্দোলন নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা।

একই দিনে সংঘর্ষে নিহতদের বিচারসহ আট দফা দাবিতে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় এবং ২২ জুলাই গায়েবানা জানাজার কর্মসূচির ঘোষণা আসে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ২২ জুলাই কারফিউ বহাল থাকবে। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকাসহ গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউয়ের ব্যাপারে স্থানীয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

এছাড়া আন্দোলন নিয়ন্ত্রণে, আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নির্দেশনার পর রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ী, কুড়িল ও মিরপুরে সংঘর্ষ চরমে ওঠে। কয়েক দিনের সহিংসতায় শত শত মামলা হয়, আর তাতে গত পাঁচ দিনে অন্তত ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ঢাকায় ছিল প্রায় ২০০ জন। অধিকাংশ গ্রেপ্তার ব্যক্তি বিএনপি ও জামায়াতের কর্মী বলে জানা যায়।

এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ নয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। অন্যদিকে, রাত নামতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের বিষয়ে গণমাধ্যমকে তথ্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..