1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চলতি বছর তিনটি যৌথ মহড়া করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র - Janatar Jagoron

চলতি বছর তিনটি যৌথ মহড়া করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন মহড়ায়, প্রযুক্তিতে চমক, নিরাপত্তায় দৃঢ়তা!
অনলাইন ডেস্ক

চলতি বছরের গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রবিবার (২০ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ধারাবাহিকতায় এই গ্রীষ্মে তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন সামরিক প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সহযোগিতা শুধু দ্বিপাক্ষিক নিরাপত্তা জোরদার করবে না, বরং সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেও শক্তিশালী করবে।

টাইগার লাইটনিং মহড়া: বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস আর্মি প্যাসিফিকের যৌথ উদ্যোগে চতুর্থবারের মতো ‘টাইগার লাইটনিং’ মহড়া অনুষ্ঠিত হবে। এতে সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা কার্যক্রম, জঙ্গলে যুদ্ধ, আহতদের উদ্ধারে মেডিকেল ইভাকুয়েশন ও আইইডি প্রতিরোধে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হবে।

টাইগার শার্ক ২০২৫: ২০০৯ সাল থেকে চালু হওয়া ‘টাইগার শার্ক’ যৌথ মহড়া এবারও অনুষ্ঠিত হচ্ছে। এটি ‘ফ্ল্যাশ বেঙ্গল’ সিরিজের অংশ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এতে অংশ নেবে। মহড়ায় প্যাট্রোল বোট ব্যবহার, ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র চালনায় পারদর্শিতা এবং জটিল বিশেষ অভিযানে কৌশল শেখানো হবে। উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্র প্রদত্ত সরঞ্জাম ব্যবহার করেই এই প্রশিক্ষণ সম্পন্ন হবে।

প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া: বাংলাদেশে এই মহড়াটি চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনায় সি-১৮০ বিমানবহরের কার্যকারিতা, উদ্ধার অভিযান (এসএআর) এবং অ্যারোমেডিকেল সহায়তার প্রশিক্ষণ এর মূল উপজীব্য। এতে মানবিক সহায়তার সক্ষমতা বাড়বে।

আরকিউ-২১ কর্মসূচি: বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি নতুন ইউএএস (মানববিহীন আকাশযান ব্যবস্থা) সক্ষমতা অর্জনের পথে। আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনার জন্য সেনা ও নৌ সদস্যদের নিয়ে গঠিত হচ্ছে একটি বিশেষ রেজিমেন্ট। এর মাধ্যমে সমুদ্রসীমা নজরদারি, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বাংলাদেশ।

এই মহড়া ও প্রযুক্তিগত অগ্রগতি শুধু দুই দেশের সামরিক সম্পর্ক দৃঢ় করবে না, বরং নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..