বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
কর বাড়বে না, ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন এখনই!
অনলাইন ডেস্ক
আগস্ট থেকে করের বোঝা বাড়বে এমন আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই বিষয়টি এখনও সরকারের আলোচনার টেবিলে রয়েছে।
রোববার (২০ জুলাই) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত সেমিনারে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ভোক্তা পর্যায়ে স্থায়িত্ব রক্ষা করা গেলে আরও টেকসই বিনিয়োগের পথ সুগম হবে। শিল্প খাতে পানি ব্যবহারের নীতিমালা প্রণয়নে কাজ চলছে সরকারের। এছাড়াও নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে অগ্রগতি আনতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে।
উপদেষ্টা জানান, সরকার টোবাকো নীতি নিয়ে কাজ করছে এবং পরিবর্তন আনার সময় সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হবে। দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনার ওপর সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তিনি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির প্রতি সবাইকে দৃষ্টি রাখতে আহ্বান জানান।