সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেড নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং) পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫ এর মধ্যে ৩.০ এবং জিপিএ/সিজিপিএ–৪ এর মধ্যে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের নিচে নয় এমন পদে পাঁচ বছরের এবং জেনারেশন ইউটিলিটিসে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট প্ল্যানিং ও বাস্তবায়ন, অপারেশন ও মেইনটেন্যান্স অব পাওয়ার সিস্টেম এবং পাবলিক প্রকিওরমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। টিপিএম, টিকিউএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স এবং করপোরেট গভর্ন্যান্স সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে যোগাযোগে সক্ষম হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬০ বছর
বেতন ও সুবিধা: মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই (https://brpowergen.gov.bd/site/notices/6dddca37-6319-4993-9eeb-d7ec8cc238d8/) লিংক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করে পূর্ণ করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। খামের উপরে আবেদনকৃত পদের নাম লিখতে হবে।
আবেদন ফি: যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘বি-আর পাওয়ারজেন লিমিটেড’ এর পক্ষে ২,০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বি-আর পাওয়ারজেন লিমিটেড, আইইবি ভবন (৯ম তলা), ৮/এ রমনা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২৪।