1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিএনসিসিতে ৯৯ পদে বিশাল নিয়োগ: আবেদন শুরু অনলাইনে! - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বিএনসিসিতে ৯৯ পদে বিশাল নিয়োগ: আবেদন শুরু অনলাইনে!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত
বিএনসিসিতে ৯৯ পদে বিশাল নিয়োগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সাংগঠনিক কাঠামোর আওতায় বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরে সাতটি ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে মোট ৯৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।

১. পদের নাম: সুপারিনটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকা আবশ্যক। কম্পিউটার টাইপিং জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

২. পদের নাম: অফিস সহকারী
পদসংখ্যা: ৪৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২২
যোগ্যতা: এসএসসি বা সমমানের সনদ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪. পদের নাম: মালি
পদসংখ্যা: ৬
যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। বাগান তৈরির কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১৯
যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। অভিজ্ঞতা থাকা জরুরি। সশস্ত্র বাহিনী বা পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা (সিপাহি/কনস্টেবল) অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৬. পদের নাম: ইউএসএল (আনস্কিল্ড লেবার)
পদসংখ্যা: ১
যোগ্যতা: ষষ্ঠ শ্রেণি পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৫
যোগ্যতা: অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা একই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যার সম্মুখীন হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল বা নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে হবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজ করেও সাহায্য পাওয়া যাবে। মেইল বা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান, পদের নাম, ইউজার আইডি এবং যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে আবেদন ফরম পূরণের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং সার্ভিস চার্জসহ মোট ৩৩৫ টাকা; ২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা; এবং ৩ থেকে ৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৪ থেকে ১৮ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..