1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তায় পানি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তায় পানি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
উজানের ঢলে তিস্তায় বিপৎসীমার ওপরে পানি

অনলাইন ডেস্ক ,

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে আবারও ফুলে উঠেছে তিস্তা নদী। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়, ফলে নিম্নাঞ্চলের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

ডালিয়া পয়েন্টে বিকেল ৩টার মাপ অনুযায়ী পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৬ মিটার, যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) চেয়ে ১ সেন্টিমিটার বেশি। দুপুর ১২টার রেকর্ডে তিস্তার পানি ছিল বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচে। অর্থাৎ মাত্র তিন ঘণ্টায় ৯ সেন্টিমিটার পানি বেড়েছে, যা নদীর প্রবল স্রোত বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে। এতে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ফসলি জমি ডুবে গেছে, ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। অনেক পরিবার এখন পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

নদীর পাড়ের মানুষজন বলছেন, “তিস্তা এমন আচরণ করলে বড় ধরনের বন্যা ও ভাঙন দেখা দিতে পারে।” ইতোমধ্যেই হাতীবান্ধা উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ৮-১০টি চর এলাকা, পাটগ্রামের দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন ও মহিষখোঁচা, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

তিস্তা ব্যারাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, “সকাল থেকে পানি ক্রমেই বাড়ছে। প্রবাহ নিয়ন্ত্রণে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খোলা রাখা হয়েছে।”

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে পানির উচ্চতা বেড়েছে। নিম্নাঞ্চলের মানুষদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..