শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ভালোবাসার রঙে রঙিন ফেব্রুয়ারি মাস। প্রেমের আবেশে মোড়ানো এই সময়টায় বিশেষ কিছু দিন নিয়ে আসে ভ্যালেন্টাইনস উইক। তারই অংশ হিসেবে আজ, ১১ ফেব্রুয়ারি, পালিত হচ্ছে প্রমিস ডে—প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার এক বিশেষ মুহূর্ত।
ভালোবাসা কেবল অনুভূতির বিষয় নয়, এটি আস্থার এক শক্তিশালী ভিত্তি। প্রতিশ্রুতি রাখা মানেই ভালোবাসাকে আরও গভীর করা। যে কথা রাখতে জানে, তার ওপর বিশ্বাসও গড়ে ওঠে সহজেই। সম্পর্কের রসায়নে প্রতিশ্রুতির গুরুত্ব অপরিসীম—বিশ্বাস, নির্ভরতা আর নিরাপত্তার এক মজবুত বাঁধন তৈরি হয় এর মাধ্যমে। প্রিয়জনের কাছে আবদার থাকতেই পারে, তবে প্রতিশ্রুতি দিলে তা যেন পূরণ করাই হয় ভালোবাসার প্রকৃত নিদর্শন।
এই দিনটির মূল উদ্দেশ্যই হলো সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করা। ছোটখাট ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্ককে মজবুত করতেই প্রমিস ডে-এর সূচনা। এটি শুধুই প্রেমিক-প্রেমিকার জন্য নয়, বন্ধু, পরিবার, এমনকি নিজের জন্যও হতে পারে প্রতিশ্রুতির দিন।
ধরা যাক, আপনার কোনো অভ্যাস সঙ্গীর পছন্দ নয়, বা বারবার একই কারণে ভুল বোঝাবুঝি হচ্ছে—আজকের দিনে সেই অভ্যাস পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হোক। দেখবেন, সম্পর্কের উষ্ণতা বেড়ে যাবে দ্বিগুণ।
ভ্যালেন্টাইনস উইকের প্রতিটি দিনেরই রয়েছে আলাদা বিশেষত্ব—
আজকের দিনে শুধু অন্যকে নয়, নিজেকেও দিন প্রতিশ্রুতি—নিজের প্রতি যত্নশীল থাকার, ভালোবাসার মূল্য বোঝার এবং সম্পর্কগুলোর প্রতি দায়বদ্ধ থাকার। মনে রাখবেন, প্রতিশ্রুতি শুধু বলা নয়, তা রক্ষা করার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত ভালোবাসা