1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাম্য হত্যার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের গর্জন: বিচার চাই, এখনই চাই - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

সাম্য হত্যার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের গর্জন: বিচার চাই, এখনই চাই

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
সাম্য হত্যার দাবিতে শাহবাগ অবরোধ

শাহরিয়ারের রক্তে জ্বলে উঠেছে ছাত্র আন্দোলনের আগুন!
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল শাহবাগ। বিচারের দাবিতে মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড়ে অবস্থান নেন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অবরোধের নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘন মেঘ আর মাঝেমধ্যেই ঝড়ো হাওয়া উপেক্ষা করে স্লোগানে মুখরিত শাহবাগে অবরোধ অব্যাহত রেখেছে ছাত্রদল। ফলে রাজধানীর ব্যস্ততম এই মোড়ে যানচলাচল একপ্রকার অচল হয়ে পড়ে, আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, গত ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন শাহরিয়ার। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ভাই এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন।

উল্লেখ্য, শাহরিয়ার ছিলেন স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে জ্বলছে রাজপথ, জেগে উঠেছে ছাত্রদল। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আন্দোলনকারীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..