শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ছুরিকাঘাতে নিহত ছাত্রদল নেতার জানাজায় ঢাবির শোক
অনলাইন ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জানাজাটি অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান, বর্ষীয়ান শিক্ষাবিদ অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।
এছাড়াও জানাজায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকে জানানো হয়, জানাজা শেষে মরদেহটি তার নিজ গ্রাম সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।