শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
“ঈদের ছুটির পর নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে জাবি প্রশাসনের বিশেষ ব্যবস্থা!”
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপদভাবে ফিরতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে রবিবার (৬ই এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি স্বাক্ষরিত করেন জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামীকাল ০৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অফিস খুলছে এবং পরশু ০৮ এপ্রিল থেকে ক্লাস-পরীক্ষার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।
শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে প্রবেশের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কন্ট্রোল রুম খোলার ব্যবস্থা করেছে। এই কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য নম্বর ০১৭৬৫৩৩৩৯৫৮ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে প্রবেশের গেটগুলোতে গার্ড, আনসার এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা কোনো অসুবিধায় না পড়েন।