শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ক্যান্টিনে শুধু খাবার নয়, এবার বইয়েও জ্বলুক বিপ্লব!
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার’ নামে একটি ব্যতিক্রমধর্মী পাঠচর্চার স্থান চালু করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।
বুধবার (২ জুলাই) ঠিক দুপুর ১২টায়, আন্দোলনের ইতিহাসবাহী এই ক্যান্টিনের ভেতরেই ‘মুক্তির পাঠাগার’-এর যাত্রা শুরু হয়।
গণমাধ্যমকে মাহমুদ ইসলাম কাজল বলেন, “আমরা বিশ্বাস করি—জ্ঞানই পারে মুক্তি এনে দিতে। এই পাঠাগার কেবল বই পড়ার জায়গা নয়; এটি মতপ্রকাশের মুক্ত এলাকা, স্বাধীন চিন্তার সংগ্রামমঞ্চ। যেখানে অতীত গর্জে ওঠে, সেই মধুর ক্যান্টিনে আমরা সৃষ্টি করেছি নীরব বিপ্লবের বীজ।”
তিনি আরও বলেন, “এটি কোনো গোষ্ঠীর একক সম্পত্তি নয়—এটি সচেতন, সাহসী ও চিন্তাশীল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এক মনস্তাত্ত্বিক মুক্তিযুদ্ধের ঘাঁটি।”
পাঠাগার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, সদস্য আব্দুল্লাহ আল রাহাত, ওমর ফারুক ইসলাম, এসএম হলের শাকিকুল ইসলাম সাগর, মাহফুজ আলী, আসিফ হাসান, শামীম বিন রফিক, বিজয় ৭১ হলের তানভীর আহমেদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামির সাদিক, এফ রহমান হলের জাকী তাজওয়ার, মাশুক তাজওয়ার মুগ্ধ, জসীমউদ্দিন হলের সাহিল আব্দুল্লাহ, শহীদুল্লাহ হলের সিফাত খান, ছাত্রনেতা মাহমুদুল হাসান হিমু, রেজওয়ান উল আরেফিন ও মিরাজুল ইসলাম।