1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবি উপাচার্যের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাবি উপাচার্যের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত
জাবি উপাচার্যের সঙ্গে লিঙ্কন প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

জাবি-লিঙ্কনের বৈঠকে উচ্চশিক্ষায় সম্ভাবনার নতুন দিগন্ত!
মোঃ রকিব হাসান প্রান্ত,জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক ড. অমিয় ভৌমিক।সাক্ষাৎকালে ড. ভৌমিক শিক্ষা ও গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক সফর ও অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।

সোমবার (৩০ জুন) বেলা সাড়ে বারোটায় উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

লিঙ্কন ইউনিভার্সিটি মালয়েশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ র‌্যাংকিংধারী। বিশ্ববিদ্যালয়টিতে ৭০টির অধিক দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং এবং কিউএস র‌্যাংকিং-এ উচ্চ অবস্থানে রয়েছে এ বিশ্ববিদ্যালয়টি।

সৌজন্য সাক্ষাৎকালে, ড. ভৌমিক – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও সহযোগিতার জন্য সমঝোতা স্মারক চুক্তি করার আগ্রহ ব্যক্ত করেন। জাবি উপাচার্য এ আগ্রহের জন্য ড. ভৌমিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে পরবর্তী কার্যসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে একযোগে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট এ্যাফেয়ার্স-এর পরিচালক লিসা লি প্রমুখ,জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট এ্যাফেয়ার্স-এর পরিচালক লিসা লি প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..