1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাবিতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ধারাবাহিক মতবিনিময় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ধারাবাহিক মতবিনিময়

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পঠিত
শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ধারাবাহিক মতবিনিময়
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সেসব সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগের অংশ হিসেবে ধারাবাহিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের সাথে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব মতবিনিময় করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান মতবিনিময়ে সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন ও নোট নেন। তিনি জানান যে, মতবিনিময়ে উত্থাপিত সমস্যা ও পরামর্শ যাচাই-বাছাই করে যথাযথ প্রক্রিয়ায় সমাধান করা হবে।

এই মতবিনিময়ে সংশ্লিষ্ট বিভাগের পাঁচজন করে প্রায় ১৫০ জন শ্রেণি প্রতিনিধিসহ বিশিষ্ট শিক্ষার্থী অংশ নেয়।

৯ জানুয়ারি থেকে শুরু হওয়া মতবিনিময়ের প্রথম দিনে কলা ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ১২ জানুয়ারি সামাজিক বিজ্ঞান, আইন, চারুকলা ও প্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..