1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
this is a collected or created picture for Janatar Jagoron news.

আসিফ সরকার, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোববার (১২ জানুয়ারি) নানা আয়োজনে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সকালে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে শুরু হওয়া একটি বর্ণিল শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সেলিম আল দীন মুক্তমঞ্চে শেষ হয়। শোভাযাত্রায় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের নেতৃত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুর্জু রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব, রেজিস্ট্রার আজিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে ছিল বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদদের জন্য দোয়া, রক্তের গ্রুপ নির্ণয়, স্মৃতিচারণ অনুষ্ঠান, পুতুল নাচ ও সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল এবং নারী শিক্ষার্থীদের হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের পাশাপাশি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে পিঠা মেলা এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আল্পনা ও গ্রাফিতি প্রদর্শিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫৫ বছরে পদার্পণ করেছে। আমাদের পরিবেশ রক্ষার গুরুত্ব উপলব্ধি করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন বৈষম্যমুক্ত একটি বিদ্যাপীঠ হিসেবে আমাদের অঙ্গীকারের প্রমাণ।”

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৭১ সালের ১২ জানুয়ারি যাত্রা শুরু করে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটি দেশসেরা শিক্ষক ও গবেষকদের নেতৃত্বে অসংখ্য অর্জন করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..