1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
জাবি ছাত্রদলের দোয়া মাহফিল
this is a collected or created picture for Janatar Jagoron news.

আসিফ সরকার, জাবি প্রতিনিধি

আজ ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা।

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। এ প্রসঙ্গে সোহেল রানা বলেন, “বেগম খালেদা জিয়া ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ আদর্শের প্রতীক। তার প্রতি অবিচার দেশের গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত হেনেছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।”

জাবি ছাত্রদল নেতা মনিরুজ্জামান সাগর বলেন, “গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই পবিত্র মিলাদ মাহফিল। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা। তার অসুস্থতা আমাদের গভীর উদ্বেগের বিষয়। আমরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মনিরুজ্জামান সাগর, নাজমুল হাসান, জাকিরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো: মুমিনুল ইসলাম নাইম, মো: মোস্তফা কামাল লিটন, সাভার উপজেলা যুবদলের মোঃ উজ্জল আহম্মেদ প্রমুখ নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..