1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বেরোবিতে আবু সাঈদের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭১ শিক্ষার্থী বহিষ্কার - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

বেরোবিতে আবু সাঈদের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭১ শিক্ষার্থী বহিষ্কার

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত
this is a collected or created picture for Janatar Jagoron news.

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭১ জন শিক্ষার্থীকে শনাক্ত করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে জানান উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী। সভা শেষে সাংবাদিকদের সামনে উপাচার্য এ তথ্য উপস্থাপন করেন।

বহিষ্কৃতদের মধ্যে ১৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ৩৩ জন শিক্ষার্থীকে দুই সেমিস্টার করে এবং ২৩ জন শিক্ষার্থীকে এক সেমিস্টার করে বহিষ্কার করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া একজন শিক্ষার্থীকে অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে ৭১ জন শিক্ষার্থীর নাম প্রকাশ না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “নাম প্রকাশ করা নৈতিকভাবে সঠিক হবে না।”

এদিকে, দুইজন শিক্ষককে বরখাস্ত করার বিষয়ে তিনি জানান, এর আগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো উত্তর না দেওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপাচার্য আরও জানান, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক সমিতি ও কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণে গঠিত কমিটি ক্যাম্পাসের সক্রিয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে।

তিনি বলেন, “ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং কোনো ব্যানার নিয়ে প্রচারণা না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার সিদ্ধান্তও সিন্ডিকেট সভায় নেওয়া হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..