1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্যাম্পাসে মাদক প্রতিরোধে লাল-সবুজ সংঘের ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ক্যাম্পাসে মাদক প্রতিরোধে লাল-সবুজ সংঘের ৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
লাল-সবুজ সংঘের ৪ দফা দাবি
this is a collected or created picture for Janatar Jagoron news.

আসিফ সরকার, জাবি প্রতিনিধি

রোববার (৫ জানুয়ারি) দুপুরে মাদক নিরাময় ও প্রতিরোধে চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

লাল সবুজ উন্নয়ন সংঘ, ঢাকা জেলা শাখার সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান জানান, তরুণদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। এক গবেষণায় দেখা গেছে, মাদকাসক্তদের ৬০ শতাংশের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। তরুণদের এই ঝুঁকি কমাতে ২০১১ সাল থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত সংগঠনটি দেশের অধিকাংশ জেলায় মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে ৩৭ লাখ শিক্ষার্থীকে মাদকবিরোধী কর্মসূচিতে যুক্ত করেছে।

আয়ান আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও মাদকের ব্যবহার ক্রমশ বাড়ছে। মাদক প্রতিরোধে ক্যাম্পাসে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। এজন্য তারা চার দফা দাবি (মাদকবিরোধী সেল গঠন, ডোপ টেস্ট প্রবর্তন, মাদক সরবরাহ ও সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ এবং হল ও বিভাগে মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন) উত্থাপন করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। তাদের আশা, প্রশাসন এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসে মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..