1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাদকবিরোধী কার্যক্রমে প্রশংসিত জাবি প্রশাসন - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

মাদকবিরোধী কার্যক্রমে প্রশংসিত জাবি প্রশাসন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
মাদকবিরোধী কার্যক্রমে প্রশংসিত জাবি প্রশাসন
this is a collected or created picture for Janatar Jagoron news.

আসিফ সরকার, জাবি প্রতিনিধি

মাদকবিরোধী অভিযানে কার্যকর ভূমিকা পালনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন প্রশংসিত হয়েছে। থার্টি-ফাস্ট নাইটসহ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টায় রেজিস্ট্রার ভবনের কনফারেন্স রুমে প্রশাসনকে ফুলেল শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, প্রো-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম, সহকারী প্রক্টর শামীমা নাসরীন জলি এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাফরূহী সাত্তার।

৪৯তম আবর্তনের শিক্ষার্থী আলী জাকি শাহরিয়ার বলেন, “ক্যাম্পাসে চুরি, ছিনতাইসহ অপরাধের পেছনে মাদকের ভূমিকা স্পষ্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে থার্টি-ফাস্ট নাইটে আতশবাজি ও মাদকসেবন রোধে তাদের প্রচেষ্টা প্রশংসনীয়। আমরা আশা করি, এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের নৈতিকতার জায়গা থেকে এগিয়ে আসা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে আমরা সচেতনতা কার্যক্রম চালিয়ে যাব। প্রতিটি হলে সেমিনারের আয়োজন এবং মাদকসেবনের ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত আলোর ব্যবস্থা করা হবে। আমরা আশা করি, তোমাদের সহযোগিতায় ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণে আরও সফল হতে পারব।”

প্রসঙ্গত, থার্টি-ফাস্ট নাইটে পরিচালিত অভিযানে মাদকসেবনের অভিযোগে ধৃত চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..