1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক অনুষদ চালুর দাবি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক অনুষদ চালুর দাবি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পঠিত
ধর্মভিত্তিক অনুষদ চালুর দাবি
this is a collected or created picture for Janatar Jagoron news.

আসিফ সরকার, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “ইসলামিক স্টাডিজ”, “ইসলামের ইতিহাস ও সংস্কৃতি” এবং “আরবি ভাষা ও সাহিত্য” বিভাগ নিয়ে একটি পৃথক ধর্মভিত্তিক অনুষদ চালুর আবেদন জানানো হয়েছে। দেশের প্রায় ৯২.৫% জনগণ ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এ বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক অনুষদ নেই, যা শিক্ষার্থীদের উচ্চতর ধর্মীয় শিক্ষার সুযোগ সীমিত করছে।

২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, জাহাঙ্গীরনগর সংহতি আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনকারীরা উল্লেখ করেছেন, ধর্মীয় শিক্ষার মাধ্যমে কেবল ধর্মীয় মূল্যবোধ নয়, বরং নৈতিকতা ও সামাজিক উন্নয়নেও অবদান রাখা সম্ভব। তারা আরও জানান, এ ধরনের অনুষদ চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষায় আরও সমৃদ্ধ হতে পারবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ অনুষদ চালুর দাবি দীর্ঘদিনের। শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং শীঘ্রই এই অনুষদ চালুর কার্যক্রম শুরু হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..